ফের মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত, এগিয়ে এল শিক্ষক-শিক্ষিকাদের রিপোর্টিং টাইম

কলকাতা: মাধ্যমিকের চিরাচরিত ছক ভেঙেছে এবছর৷ বদলেছে সময়৷ তৈরি হয়েছে নানা বির্তক৷ কেস উঠেছে হাইকোর্টে৷ জীবনের প্রথম বড় পরীক্ষার আগে এতো কিছু মানসিকভাবে চাপ ফেলেছে পরীক্ষার্থীদের৷ পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: মাধ্যমিকের চিরাচরিত ছক ভেঙেছে এবছর৷ বদলেছে সময়৷ তৈরি হয়েছে নানা বির্তক৷ কেস উঠেছে হাইকোর্টে৷ জীবনের প্রথম বড় পরীক্ষার আগে এতো কিছু মানসিকভাবে চাপ ফেলেছে পরীক্ষার্থীদের৷ পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের চেনা ছন্দের ঘটেছে ছন্দপতন৷ এরই মধ্যে ফের পর্ষদের তরফে নতুন নির্দেশিকা জারি হয়েছে৷

মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এবার এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ সকাল ৯: ৪৫ থেকে দুপুর ১ টা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা৷ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে৷ পরীক্ষার সময়সীমা এগিয়ে আসার দরুন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময়সীমা এগিয়ে আনা হয়েছে৷

   

পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৮ টার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে৷ ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন সকাল সাড়ে আটটার পর থেকে৷ সকাল আটটার পর শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকলে সেই রিপোর্ট পর্ষদকে পাঠাতে হবে৷

উল্লেখ্য, ইতিমধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে নেওয়া যাবে স্কুলের পরীক্ষাও৷ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে৷ দুপুর ১২ টার পরিবর্তে সকাল ৯:৪৫ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা যেহেতু এগিয়ে আনা হয়েছে সেক্ষেত্রে স্কুলগুলি একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষাও নিতে পারবে৷ দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google