SIR-এর বলি! এবার আত্মঘাতী বহরমপুরের প্রৌঢ়!

বহরমপুর: কান্দির পর বহরমপুর। এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হলেন ৫২ বছরের এক ব্যক্তি। জানা গিয়েছে, বহরমপুর (Berhampore) পৌরসভার ২৪ নং ওয়ার্ডের গান্ধী কলোনির বাসিন্দা তারক সাহা বিগত কয়েকদিন ধরেই ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের দাবী, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন ওই ব্যক্তি। গান্ধী কলোনি বস্তির বাসিন্দা … Read more

AI প্রযুক্তির ভয়াবহ অপব্যবহার! কলেজ ছাত্র আত্মহত্যায় চাঞ্চল্য

ফরিদাবাদ: হরিয়ানার ফরিদাবাদে এআই-নির্ভর (AI blackmail) ‘ডিপফেক’ প্রযুক্তির অপব্যবহারে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ১৯ বছর বয়সি এক কলেজ পড়ুয়া আত্মহত্যা করেছেন, অভিযোগ—তাঁর ও তাঁর দুই বোনের বিকৃত ছবি ও ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, এই ভয়ঙ্কর ঘটনার মূল কারণ ছিল এআই-তৈরি ভুয়ো কনটেন্ট ও ক্রমাগত সাইবার হুমকি। মৃত ছাত্রের নাম রাহুল ভাটি, বয়স … Read more

মর্মান্তিক: জলের ট্যাঙ্কে তিন সন্তানকে ডুবিয়ে মায়ের আত্মহত্যা!

জয়পুর: জলের ট্যাঙ্কে নিজের তিন সন্তানকে ডুবিয়ে মারার পর সেই ট্যাঙ্কেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করলেন মা। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের বালতোরা জেলায় বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, জাসোল এলাকার তাপরা গ্রামে ওই জলের ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার সকালে ৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে মৃতা মহিলার নাম মমতা (৩২) … Read more

ফের হরিয়ানায় পুলিশকর্মীর আত্মহত্যা! বিস্ফোরক চিঠিতে আইপিএস মৃত্যুকাণ্ডে নয়া মোড়

ASI Suicide IPS Corruption

হরিয়ানা: হরিয়ানার রোহতকে ফের রহস্যজনক আত্মহত্যা ঘিরে তীব্র আলোড়ন। সাইবার সেলে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্দীপ কুমারকে মঙ্গলবার মৃত অবস্থায় উদ্ধার করা হয় রোহতক–পানিপত সড়কের ধারে একটি টিউবওয়েলের পাশ থেকে। অকুস্থল থেকে উদ্ধার হয়েছে তিন পাতার একটি সিউসাইট নোট এবং একটি ভিডিও বার্তা— যেখানে প্রয়াত আইপিএস কর্মকর্তা ওয়াই পুরন কুমারের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন … Read more

নিজের ১২ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী মহিলা

বেঙ্গালুরু: সরকারি হাসপাতালের নার্সদের কোয়ার্টারে নিজের ১২ বছরের সন্তানকে খুন (Murder) করে আত্মঘাতী (Suicide) হলেন মহিলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবামোজ্ঞা এলাকার একটি সরকারি হাসপাতালের নার্সেস কোয়ার্টারে। জানা গিয়েছে, মৃতার নাম শ্রুতি। তার স্বামী হাসপাতালের ল্যাবরেটরির টেকনিশয়ান। রাতের শিফটে কাজ করে বাড়ির দরজার দীর্ঘক্ষণ কলিং বেল বাজিয়েও কোনও সাড়াশব্দ না মেলায় চিন্তায় পড়ে যান … Read more

“ডাক্তার হতে চাই না!” NEET-সাফল্যের পর আত্মঘাতী ছাত্র

মুম্বই: সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা NEET-এ দুর্দান্ত ফলাফল। তবে নামকরা মেডিক্যাল কলেজে আর ভর্তি হওয়া হল না ১৯ বছরের অনুরাগের। ২০২৫ NEET-এ ৯৯.৯৯ পারসেন্টাইল পেয়ে ১৪৭৫ সর্বভারতীয় র‍্যাঙ্ক অর্জন করেছিলেন মহারাষ্ট্রের চন্দরপুর জেলার ১৯ বছরের অনুরাগ অনিল বোরকার। কিন্তু মেডিক্যাল কলেজে ভর্তি হতে যাওয়ার দিন পরিবারের উপর নেমে এল শোকের ছায়া। ছেলেকে ভর্তি করার জন্য উত্তরপ্রদেশের … Read more

Suicide: “আর বিরক্ত করব না!”, বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁপ মহিলার

নয়াদিল্লি: নিজের ১১ বছরের বিশেষভাবে সক্ষম (Special Needs) ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করলেন ৩৭ বছরের এক মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার এস সিটি সোসাইটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় বিসরাখ থানার পুলিশ। মৃত মহিলার নাম সাক্ষী চাওলা এবং তাঁর ছেলের নাম দক্ষ চাওলা বলে জানা গিয়েছে। … Read more

ব্যাংকের শৌচালয়ে আত্মঘাতি ব্যবসায়ী, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

চন্ডীগড়: HDFC ব্যাংকের শৌচালয়ে বিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন ৪৫ বছরের এক ব্যবসায়ী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালির একটি এইচডিএফসি ব্যাংকে। জানা গিয়েছে, রাজদীপ সিং নামক ওই ব্যক্তির ইমিগ্রেশন সংক্রান্ত ব্যবসা ছিল। ইদানিং দেনায় জর্জরিত হয়ে পড়েন তিনি। এরই মধ্যে তাঁর ব্যবসায় এক বিনিয়োগকারী পুলিশ আধিকারিক রাজদীপের কাছে টাকা ফেরত চাইছিল। আত্মহত্যা করার আগে … Read more

ChatGPT থেকে টিপস নিয়ে আত্মহত্যা কিশোরের

ওয়াশিংটন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Inteligence (AI) ‘আশীর্বাদ’ না ‘অভিশাপ’, নিয়ে বিতর্ক বিশ্বজুড়ে। এক ক্লিক (Click) বা প্রম্পট (Promot)-এই স্ক্রিনে ভেসে ওঠে প্রয়োজনীয় তথ্য, ছবি এমনকি ভিডিও। তবে ইতিহাস সাক্ষী, প্রযুক্তি মানুষের জীবনকে সরল করার পাশাপাশি এর খারাপ দিকগুলি যে মারাত্মক সেই নিয়ে বিশেষজ্ঞ থেকে আমজনতা প্রায় সকলেই একমত। প্রযুক্তির ‘অভিশাপ’ যে কত ভয়ানক হতে … Read more

শিক্ষকের হেনস্থায় আত্মহত্যা! উত্তাল শারদা বিশ্ববিদ্যালয়, গ্রেফতার ২

নয়ডা: গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ে এক বিডিএস দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল কক্ষে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সোমবার সকালে (Sharda University Student Suicide)। পুলিশি তৎপরতায় মেলে একটি সুইসাইড নোট, যেখানে সরাসরি শিক্ষকদের বিরুদ্ধে হেনস্তা, অপমান ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি। শিক্ষকরা দীর্ঘদিন ধরেই অপদস্থ করছিল জানা গিয়েছে, মৃত … Read more

অধ্যাপকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, সুবিচার না পেয়ে গায়ে আগুন, প্রয়াত বালেশ্বরের ছাত্রী

Balasore Student Dies

ভূবনেশ্বর: বালেশ্বরের ফকির মোহন অটোনোমাস কলেজে যৌন হেনস্থার শিকার হয়ে আত্মাহুতি দেওয়া কলেজ ছাত্রী অবশেষে হার মানলেন জীবনযুদ্ধে। ভুবনেশ্বর AIIMS–এ চারদিনের লড়াইয়ের পর সোমবার রাত ১১:৪৬-এ মৃত্যু হয় তাঁর (Balasore Student Dies)। ২০ বছর বয়সী ওই ছাত্রী কলেজ ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি হেনস্থার শিকার হচ্ছিলেন কলেজেরই এক … Read more

মর্মান্তিক! দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন বাবা-মা

woman half burn body found at amdanga

হায়দরাবাদ: মর্মান্তিক ঘটনা৷ হায়দরাবাদে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের৷ এক দম্পতি তাঁদের দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী হন। সন্তানদের বয়স যথাক্রমে ১৩ এবং ১০ বছর। এই ঘটনা আরও একবার উস্কে দিন কলকাতার ট্যাংরা ও কসবার স্মৃতি৷  মৃতদেহগুলির পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে৷ তেলেগু ভাষায় তাতে লেখা রয়েছে, ‘‘আমার জীবনের আর কোনো … Read more

সহপাঠীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, অশ্লীল মেসেজ, মানসিক চাপে আত্মঘাতী ছাত্রী

সহপাঠীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট (Fake Facebook Account), অশ্লীল মেসেজ, মানসিক চাপে আত্মঘাতী (Suicide) ছাত্রী (Student)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউতে এমনি এক ঘটনা সামনে এসেছে। সেখানে এক ছাত্র তার নিজের ক্লাসে পড়ুয়া এক নাবালিকা মেয়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছে। এরপর একই আইডি থেকে মেয়েটির পরিচিতদের কাছে অশ্লীল মেসেজ … Read more

Uttarpradesh: টার্গেটের অতিরিক্ত চাপ, সিনিয়রদের রোষের মুখে আত্মহত্যা বিমা কর্মীর

ফের আন্না সেবাস্তিয়ানের ছায়া উত্তরপ্রদেশে। টার্গেটের চাপে ফের আরও এক তরুনের আত্মহত্যা। নামী বিমা সংস্থার ইএমআই আদায়ের টার্গেট লাভ করতে না পারায় অনবরত সিনিয়রদের থ্রেটের মুখে পড়তে হচ্ছিল ৪২ বছরের তরুন সাক্সেনাকে। শেষ পর্যন্ত চাপ নিতে না পেরে আত্মহত্যা করেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) ঝাঁসির এই বাসিন্দা।  ছদ্মনামে আধার কার্ড, গোপনে ১০ বছর ভারতে কী করছিল এই … Read more

ফের আত্মহত্যা নিট পরীক্ষার্থীর, চলতি বছরে আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫!

২১ বছর বয়সী এক ছাত্র, যিনি জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষার (NEET Aspirant) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁকে তাঁর ভাড়া নেওয়া বাসস্থানের ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা শহরে, যে শহরটি দেশের “কোচিং হাব” হিসেবে পরিচিত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ছাত্রটি আত্মহত্যা করেছেন। এই নিয়ে কোটায় চলতি বছরে আত্মহত্যা সংখ্যা বেড়ে দাঁড়াল … Read more

স্বপরিবারে বিষ খেয়ে আত্মহত্যা করলেন কংগ্রেস নেতা, ব্যাপক শোরগোল

Haryana assembly elections

এবার বড় ঘটনা ঘটে গেল দেশে। স্বপরিবারে মিলে বিষ খেয়ে ফেললেন এক কংগ্রেস নেতা। এই ঘটনায় মৃত্যু হল ৪ জনের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। আত্মহত্যার (Suicide) ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।  ছত্তিশগড়ের জঞ্জগিরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গিয়েছে। কংগ্রেস নেতা পঞ্চরাম যাদব তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। … Read more

ফের থমকে মেট্রো রেল! সপ্তাহের ব্যস্ত দিনে আত্মহত্যার চেষ্টা

Kolkata Metro Services on the East-West Corridor to Be Suspended for 8 Days This Month

শহরে কাজের দিনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে খবর, সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। বুধবার সকালেই ঘটনা ঘটে। সকাল ৯.৩২ থেকে ওই সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেই নিয়ে কোনঅ তথ্য পাওয়া যায়নি।  শহরের লাইফ লাইন মেট্রো। আমজনতার গন্তব্যে পৌঁছনো আরও সহজ করতে ক্রমাগত মেট্রো পরিষেবা … Read more

হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৬ জনের

ফের একবার দেশে বুরারিকাণ্ডের ছায়া। একই পরিবারের সদস্যরা হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন বলে খবর। ঘটনায় একজনের মৃত্যুও হয়ে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। রাজধানী দিল্লি সংলগ্ন এবং শিল্পনগরী হিসাবে বিখ্যাত ফরিদাবাদ শহরে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এখানে একই পরিবারের তিন প্রজন্ম হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ সূত্রে খবর, পরিবারের প্রধান শ্যাম … Read more

Suicide:সঙ্গীর একাধিক শয্যাসঙ্গী! ক্ষোভে অপমানে ভয়ঙ্কর কাণ্ড উঠতি নায়িকার

haridevpur

কলকাতার বুকে ফের আত্মঘাতী উঠতি বাংলা অভিনয় জগতের এক অভিনেত্রী। সূত্র মারফৎ জানা গিয়েছে বছর উনিশের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিনেত্রীর নাম সুস্মিতা দাস। মৃত মেয়েটি পূর্ব মেদিনীপুরের আগাডোরার বাসিন্দা। অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। সে কারণে প্রায়ই আসতেন কলকাতায়। আর কলকাতায় আসলেই তিনি উঠতেন তাঁর … Read more

Baruipur:সুজাতার সঙ্গে গদ্গদ পরকীয়া পঞ্চায়েত সদস্যের!প্রতিবাদ করায় বীভৎস কাণ্ড

লোকসভা ভোটের মুখে ফের রক্তাক্ত হল বাংলা। পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে পরকীয়া লিপ্ত রয়েছেন মৃতের স্ত্রী। অভিযোগ সেই সম্পর্কের প্রতিবাদ করায় খুন হতে হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার লাহিরিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাপস বৈদ্য। তিনিও এক প্রথম সারির তৃনমূল কর্মী। তাঁর স্ত্রী সুজাতা … Read more

Metro Rail: সপ্তাহের তৃতীয় দিনে স্তব্ধ মেট্রো পরিষেবা!

36 Metro Services to Be Reduced in One Go: Check the New Timetable

সপ্তাহের তৃতীয় দিনে ব্যস্ত সময়ে স্তব্ধ মেট্রো পরিষেবা। মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় থমকে রয়েছে মেট্রো চলাচল। সূত্র মারফৎ জানা গিয়েছে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ট্রেন চলছে না। বিচ্ছিন্ন ভাবে ট্রেন চলছে ময়দান থেকে দক্ষিণেশ্বর। এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত। আরও জানা গিয়েছে যে … Read more

Salman khan:সলমন খানের বাড়িতে গুলিকাণ্ডে অভিযুক্তের পুলিশি হেফাজতে আত্মহত্যা

salman khan

পুলিশি হেফাজতে আত্মহত্যা? তাও আবার সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এক আততায়ীর। সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দুজন গ্রেফতার হয়, তাঁরা হলেন সোনু বিষ্ণোই ও অনুজ থাপন।একটি সর্বভারতীয় সংবাদপত্রের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেন অনুজ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা … Read more

NIT Student suicide:পরীক্ষায় বসতে দিতে বাঁধা,আত্মহত্যা পড়ুয়ার! ইস্তফা দিলেন ডিরেক্টর

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) জেরে আদালতের নির্দেশের পর বাতিল চাকরির তালিকা বের হয়েছে। অভিযোগ, যোগ্য প্রার্থীদের টপকে যে সব অযোগ্যরা তৃণমূল নেতাদের ধরে বিপুল টাকা দিয়ে চাকরি পেয়েছিল।

ছাত্র মৃত্যুর জেরে তুমুল বিক্ষোভ এনআইটির ক্যাম্পাসে। বিক্ষোভের জেরে ইস্তফা দিলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ডিরেক্টর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর জন্য ডিরেক্টরকে দায়ী তুমুল বিক্ষোভ দেখায় ছাত্রদের একাংশ। রবিবার কার্যত ডিরেক্টরের সঙ্গে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির এই ঘটনার … Read more

NEET:পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসে ফের আত্মহত্যা, চিন্তা বাড়ছে প্রশাসনের

suicide

ফের আত্মহত্যা ঘটনার কথা সামনে এলো রাজস্থানের কোটা থেকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে আসা এক পড়ুয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ঘটনায় উদ্বেগ ছড়াল কোটায়। জানা গিয়েছে রবিবার ওই ছাত্র সকাল থেকে দরজা না খোলায় সন্দেহ দেখা যায়। তাঁর বাড়ির লোকেরাও তাকে ফোন করে না পাওয়ায় স্থানীয় … Read more

ফেসবুকে লাইভে আত্মঘাতী নদীয়ার যুবক

DEATH

ফেসবুকে লাইভে এসে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার মুরুটিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে। মৃতের নাম উত্তম বিশ্বাস। সূত্র মারফৎ জানা গিয়েছে যে নদীয়ার মুরুটিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে কাগজিপাড়া এলাকায় থাকতেন ওই আত্মঘাতী যুবক। পেশায় পরিযায়ী শ্রমিক হলেও মাস খানেক হলো তিনি বাড়ি ফিরেছিলেন। স্থানীয় এলাকায় টোটো চালাচ্ছিলেন। যদিও পরিবার সূত্রে জানা গিয়েছে … Read more

তিন সন্তানকে পুড়িয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা বাবার

representative fire image

বিহার: তিন সন্তানকে আগুনে পুড়িয়ে মারলেন বাবা৷ এরপর নিজেও গায়ে আগুন ধরিয়ে দেন৷ যদিও তিনি প্রাণে বেঁচে যান৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার ভারিন গ্রামে৷ মৃত সন্তানদের নাম রিংকি কুমারী (৯), রাজা কুমার (১২) ও শুভঙ্কর কুমার (১৩)৷ বাবার নাম দীনেশ সিং৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একাধিক মানুষের থেকে ধার করেন দীনেশ৷ … Read more

মালবাজার: রেনেসাঁ ‘আত্মহত্যা’য় খুনিদের শাস্তির দাবিতে বাংলা পক্ষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন মেধাবী ছাত্রী, বাঙালি মেয়ে রেনেসাঁ দাস ছাত্র রূপী দুই বহিরাগত ক্রিমিনাল সুরজ ঝাঁ এবং পাপ্পু সোনা গান্ধীর মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। রেনেসাঁ দাস জলপাইগুড়ি জেলার মালবাজারের মেয়ে। এর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে মুখর হল বাংলা পক্ষ ও ছাত্র সংগঠন বাংলা ছাত্র পক্ষ। খুন হওয়া বাঙালি মেয়ের … Read more

প্রেমিককের শিক্ষাগতযোগ্যতা কম, প্রেমিকা এড়িয়ে চলতেই আত্মঘাতী যুবক

আলিপুরদুয়ার: সংসারের হাল ধরতে উচ্চমাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করা হয়নি৷ সংসারের দায়িত্ব সামলাতে শুরু করতে হয়েছিল শ্রমিকের কাজ৷ উচ্চশিকিত না হওয়ায় চরম পরিণতি হল যুবকের৷ বেছে নিতে হল আত্মহত্যার পথ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট থানার দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়৷ স্কুলে পড়াকালীন এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই যুবকের৷ সেই সম্পর্ক চলাকালীন … Read more

স্কুলের ‘দিদির’ সঙ্গে অন্যরকম সম্পর্ক প্রকাশ্যে আসতেই আত্মঘাতী নাবালিকা

হুগলি: স্কুলের সিনিয়ার ছাত্রীর সঙ্গে অন্যরকম সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল নবম শ্রেণির পড়ুয়া৷ বাড়িতে তাদের সম্পর্ক বুঝতে পেরে বকাবকি করেছিল বাবা-মা৷ অভিমানে আত্মঘাতী নাবালিকা৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়৷ তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার৷ শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ পরিবার সূত্রে জানা যায়, চুঁচুড়ার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে৷ ওই স্কুলেরই এক সিনিয়ার দিদির … Read more

MS Dhoni Fan: আত্মহত্যা করলেন ধোনির একনিষ্ঠ ভক্ত

Gopi Krishnan and his family in Arangur, Tamil Nadu

২০২০ সালে খবরের শিরোনামে থাকা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত (MS Dhoni Fan) বৃহস্পতিবার আত্মহত্যা করেছেন। ধোনির এই ভক্ত নিজের বাড়িকে চেন্নাই সুপার কিংসের হলুদ রঙে রাঙিয়ে তাতে ‘হোম অফ ধোনি ফ্যান’ লিখেছিলেন। ২০২০ সালে ভাইরাল হয়েছিলেন ধোনির এই ভক্ত। তামিলনাড়ুর আরাঙ্গুরের ওই বাড়িতেই পাওয়া গিয়েছে ধোনির এই ভক্তের মৃতদেহ। ধোনির … Read more