হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৬ জনের

ফের একবার দেশে বুরারিকাণ্ডের ছায়া। একই পরিবারের সদস্যরা হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন বলে খবর। ঘটনায় একজনের মৃত্যুও হয়ে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। রাজধানী দিল্লি সংলগ্ন এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের একবার দেশে বুরারিকাণ্ডের ছায়া। একই পরিবারের সদস্যরা হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন বলে খবর। ঘটনায় একজনের মৃত্যুও হয়ে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। রাজধানী দিল্লি সংলগ্ন এবং শিল্পনগরী হিসাবে বিখ্যাত ফরিদাবাদ শহরে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এখানে একই পরিবারের তিন প্রজন্ম হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।

পুলিশ সূত্রে খবর, পরিবারের প্রধান শ্যাম গোয়েল এই ঘটনায় মারা গিয়েছেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে। সরাই থানা এলাকার ৩৭ নম্বর সেক্টরের ৪০৬ নম্বর বাড়িতে হাতের শিরা কেটে দেয় একই পরিবারের ৬ জন। যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন শ্যাম গোয়েলের স্ত্রী সাধনা, ছেলে অনিরুদ্ধ, তাঁর স্ত্রী নিধি, তাঁদের ছেলে হিমাঙ্গ ও ধনঞ্জয়।

   

জানা গেছে, সুদ খোরদের দৌরাত্ম্যে বিপাকে পড়েছিল পরিবারটি। প্রতিবেশীরা জানান, কিছু যুবককে প্রায়ই এলাকায় আসা-যাওয়া করতে দেখা যেত। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।