ফেসবুকে লাইভে আত্মঘাতী নদীয়ার যুবক

ফেসবুকে লাইভে এসে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার মুরুটিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে। মৃতের নাম উত্তম বিশ্বাস। সূত্র মারফৎ জানা গিয়েছে যে নদীয়ার মুরুটিয়া থানার ভারত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

ফেসবুকে লাইভে এসে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার মুরুটিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে। মৃতের নাম উত্তম বিশ্বাস।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে নদীয়ার মুরুটিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে কাগজিপাড়া এলাকায় থাকতেন ওই আত্মঘাতী যুবক। পেশায় পরিযায়ী শ্রমিক হলেও মাস খানেক হলো তিনি বাড়ি ফিরেছিলেন। স্থানীয় এলাকায় টোটো চালাচ্ছিলেন।

   

যদিও পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি তাঁদের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল সেই যুবক। যদিও তাঁর এই দাবি বাড়ির লোকেরা মেনে নেননি বলে জানা গিয়েছে।

পুলিশের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে ফোনে ফেসবুক লাইভ অন করে সারা ঘরে পেট্রোল ছড়ায় আত্মঘাতী যুবক। তারপরে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ কাটেন। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। তিনি আগুনে পুড়ে যান। আর ফেসবুকে চলতে থাকে লাইভ। আগুন লেগে সিলেন্ডার বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।

আরও জানা গিয়েছে যে সেই সময় বাড়িতে আর কেউ ছিল না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রেম সংক্রান্ত কোনও বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।