ফ্যানের চেয়েও ঠান্ডা হাওয়া পেতে আজই কিনুন টেবিল এসি

খাতায় কলমে এখন ফাল্গুন মাস, আর তাই আবহাওয়া এখন গ্রীষ্মের আগমনের সূচনা দিচ্ছে। সেক্ষেত্রে কড়া গরমের সাথে মোকাবিলা করতে এখন থেকেই মানুষ ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার কিনতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mini Portable Air Cooler Fan Air Conditioner

খাতায় কলমে এখন ফাল্গুন মাস, আর তাই আবহাওয়া এখন গ্রীষ্মের আগমনের সূচনা দিচ্ছে। সেক্ষেত্রে কড়া গরমের সাথে মোকাবিলা করতে এখন থেকেই মানুষ ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার কিনতে শুরু করেছেন।

সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কোনো পোর্টেবল এসি কিনতে চান, তাহলে আজ আমরা আপনাকে Amazon (অ্যামাজন)-এ উপলব্ধ এমন একটি এয়ার কন্ডিশনার সম্পর্কে বলতে যাচ্ছি যা আকারে একটি বাক্সের মত হবে এবং যেটিকে সহজে যেকোনো জায়গায় বহন করা যাবে। শুধু তাই নয় এর সস্তা দাম আপনার পকেট বান্ধব হবে।

   

NIRJAL SALES Mini Portable Air Cooler Fan Air Conditioner ডিভাইস

নির্জল সেলসের এই এয়ার কন্ডিশনার ডিভাইসটি আদতে মিনি পোর্টেবল এয়ার কুলার ফ্যান যা টেবিল বা আপনার বিছানা যে কোনো জায়গায় রাখা যেতে পারে। ইউজাররা ইউএসবি তারের সাহায্যে এটি ব্যবহার করতে পারেন। আবার এটিতে কম স্পিড, মাঝারি স্পিড এবং হাই স্পিড – তিনটি বিকল্প পাওয়া যাবে।

উল্লেখ্য, এই থ্রি ইন ওয়ান এয়ার কুলার শুধু যে আপনার চারপাশের আবহাওয়া শীতল করবে তা নয়। বরঞ্চ এটি হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবে কাজ করে। এতে ইউজারের কাছে ধুলোমুক্ত বাতাস সরবরাহ হয়।

আপনারা যারা এই কুলারটির ফিচার শুনে ভাবছেন যে মূল্যবৃদ্ধির বাজারে এটি বেশ ব্যয়বহুল হবে, তাদের চমকের জন্য বলি ডিভাইসটি অত্যন্ত সাশ্রয়ী। এটি মাত্র ৮২৯ টাকা ব্যয় করে কেনা যাবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google