টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাক ম্যাচ বাতিল হলে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব আর্থিক ও প্রতিযোগিতামূলক দিক থেকে বড় ক্ষতির মুখে পড়তে পারে। একারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানকে সরকারি চিঠি পাঠিয়ে সতর্ক করেছে।
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, ফিরছেন তারকা অলরাউন্ডার!
পাকিস্তান সরকার গত ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছে, তারা ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ খেলবে না। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একই কথা পুনরায় জানিয়েছেন। তবে পাকিস্তানকে পরিস্থিতি ভেবে সতর্ক করতে বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের কর্মসমিতির বৈঠকের পর চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কা বোর্ডের সূত্র জানিয়েছে, চিঠিতে ম্যাচ বাতিল হলে যে পরিমাণ আর্থিক ক্ষতি হবে, তা সামলানো সম্ভব হবে না। হোটেল ও বিমান বুকিং বাতিল হলে খেলাধুলার পাশাপাশি বৃহত্তর অর্থনৈতিক প্রভাব পড়বে। শ্রীলঙ্কা নিশ্চিত করেছে, ভারত-পাক ম্যাচ হলে মাঠে দর্শক সংখ্যা বিপুল হবে। এক্ষেত্রে আয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানকে সতর্কও করেছে, যদি তারা ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত থেকে সরে যায়। তাহলে শ্রীলঙ্কা কোনও ভাবেই পাকিস্তানের পাশে থাকবে না। চিঠিতে বলা হয়েছে, “জঙ্গি হামলার পর যখন কোনো দেশ পাকিস্তানে খেলতে যেতে রাজি ছিল না, তখনই আমরা খেলতে গিয়েছিলাম। এবার পাকিস্তানের পালা।”
শ্রীলঙ্কা সরকারও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তারা নিশ্চিত করেছে, কলম্বোতে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তা ও আপ্যায়নে কোনও ত্রুটি হবে না। তবে ভারত যদি ম্যাচে অংশগ্রহণ না করে, তাহলে শ্রীলঙ্কা এবং আন্তর্জাতিক ক্রিকেট অর্থনৈতিক ও প্রতিযোগিতামূলক দিক থেকে ক্ষতির মুখে পড়বে।




















