BJP :বেআইনি নির্মাণের তথ্য জানতে চেয়ে আরটিআই শুভেন্দু অধিকারীর

গত রবিবার রাত ১১টা ৪৯ মিনিট নাগাদ কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি নির্মিয়মান বহুতল ভেঙে পড়ে। অভিযোগ ওঠে ,একটি পুকুর বুজিয়ে ওই বহুতলটি তৈরি হচ্ছিল। বহুতল চাপা পড়ে অন্তত ...

By Rana Das

Published:

Follow Us
Suvendu Adhikari in EC office

গত রবিবার রাত ১১টা ৪৯ মিনিট নাগাদ কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি নির্মিয়মান বহুতল ভেঙে পড়ে। অভিযোগ ওঠে ,একটি পুকুর বুজিয়ে ওই বহুতলটি তৈরি হচ্ছিল। বহুতল চাপা পড়ে অন্তত ১০জনের মৃত্যু হয়েছে। চারদিন কেটে গেলও এখনও পর্যন্ত শেষ হয়নি সেই উদ্ধারকাজ। গার্ডেনরিচের এই বিল্ডিং কে কেন্দ্র করে উঠছে হাজারও প্রশ্ন। কারন পুরসভা ও পুর প্রতিনিধিদের এড়িয়ে এখানেই তৈরি হয়েছিল এই নির্মীয়মাণ বিল্ডিং। আর সেই কারনেই মেয়র আঙুল তুলেছেন পুর ইঞ্জিনিয়ারিংদের দিকে।

তবে বিল্ডিং ভেঙে পড়ার পর থেকে প্রশ্ন উঠেছে কী করে বাড়িটি তৈরি হচ্ছিল?এরই মধ্যে কলকাতা পুরসভার অস্বস্তি বাড়িয়ে বেআইনি নির্মাণ সংক্রান্ত তথ্য জানতে চেয়ে আরটিআই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি
তথ্য অধিকার আইনে জানতে চেয়েছেন,২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কতগুলি বাড়ি নির্মাণের আবেদন জমা পড়েছে পুরসভার কাছে? ওই সময়ের মধ্যে কতগুলি বাড়ি তৈরির প্ল্যানে অনুমোদন দেওয়া হয়েছে? কতগুলি প্ল্যানের অনুমোদন দেওয়া হয়নি ? সেই সব বিষয়ে তথ্যই জানতে চেয়েছেন বিরোধী দলনেতা। এছাড়াও তিনি জানতে চেয়েছেন যে বিল্ডিংগুলোর অনুমোদন বাতিল করা হয়েছে, কোন কোন কারণের ভিত্তিতে তা করা হয়েছে সমস্তটাই উল্লেখ করেছেন আরটিআই-এ । তিনি আরও জানতে চেয়েছেন, কতগুলি বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট এখনও পর্যন্ত দেওয়া হয়েছে?

   

এর পর মেয়র পুর ইঞ্জিনিয়ারিংদের দিকে হুঁশিয়ারি দিয়ে বলেন,‘কোনও বেআইনি নির্মাণের অনুমোদন দেবেন না আপনারা । আমরা ৫ বছরের জন্য এখানে থাকব। আপনাদের কিন্তু সারা জীবন চাকরি করতে হবে। যত বড় কেউ হোক না কেন। কারও কাছে মাথা নত করবেন না।’ আপনাদের কাজ আপনারা সঠিক পথে, দয়িত্ব সহকারে করুন এতে সমাজের মঙ্গল হবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google