প্রেমিককের শিক্ষাগতযোগ্যতা কম, প্রেমিকা এড়িয়ে চলতেই আত্মঘাতী যুবক

আলিপুরদুয়ার: সংসারের হাল ধরতে উচ্চমাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করা হয়নি৷ সংসারের দায়িত্ব সামলাতে শুরু করতে হয়েছিল শ্রমিকের কাজ৷ উচ্চশিকিত না হওয়ায় চরম পরিণতি হল যুবকের৷ বেছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আলিপুরদুয়ার: সংসারের হাল ধরতে উচ্চমাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনা করা হয়নি৷ সংসারের দায়িত্ব সামলাতে শুরু করতে হয়েছিল শ্রমিকের কাজ৷ উচ্চশিকিত না হওয়ায় চরম পরিণতি হল যুবকের৷ বেছে নিতে হল আত্মহত্যার পথ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট থানার দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়৷

স্কুলে পড়াকালীন এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই যুবকের৷ সেই সম্পর্ক চলাকালীন যুবক পড়াশোনা ছেড়ে দিয়ে শ্রমিকের কাজ শুরু করেন৷ এদিকে ওই তরুণী পড়াশোনা চালিয়ে যেতে থাকেন৷ বর্তমানে তিনি এমএ পাঠরতা৷ উচ্চশিক্ষিতা হওয়ায় দিনে দিনে প্রেমিককে এড়িয়ে চলতে শুরু করেন প্রেমিকা৷

   

এরপরই সম্পর্কে ফাটল ধরে৷ প্রেমিকার দূরত্ব সহ্য করতে না পেরে তরুণীকে ছবি পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক৷ ঘটনায় রাঙ্গালিবাজনার তরুণীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন মৃত যুবকের বাবা৷ অভিযোগের ভিত্তিতে শনিবার ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ৷

মৃতের বাবা বলেন, ‘‘আমার ছেলের লেখাপড়া কম৷ অথচ মেয়েটি উচ্চশিক্ষিত৷ তাই মেয়েটি আমার ছেলেকে এড়িয়ে যেতে শুরু করেন৷ এই কারণেই আমার ছেলে আত্মহত্যা করেছে৷ আমি ওই মেয়েটির কঠিন শাস্তির দাবি জানাচ্ছি৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google