SRK: বলিউড বাদশার জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরে গেল নেট দুনিয়া 

 আজ ২রা নভেম্বর বলিউড বাদশার(SRK) জন্মদিন। সিনেমা প্রেমীরা বিশেষত আজকের দিনের জন্য অপেক্ষায় থাকেন বছরভর। ইতিমধ্যেই গতকাল রাত বারোটা থেকে শুরু হয়ে গিয়েছে এস আর কে-র জন্মদিন উদযাপন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 আজ ২রা নভেম্বর বলিউড বাদশার(SRK) জন্মদিন। সিনেমা প্রেমীরা বিশেষত আজকের দিনের জন্য অপেক্ষায় থাকেন বছরভর। ইতিমধ্যেই গতকাল রাত বারোটা থেকে শুরু হয়ে গিয়েছে এস আর কে-র জন্মদিন উদযাপন। শাহরুখের বিভিন্ন ফ্যান ক্লাবে আজকের দিনভর হবে জন্মদিন উদযাপন অভিনেতার জন্মদিন উপলক্ষে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের নানা উচ্চস্তরের মানুষসহ চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা শাহরুখকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। তেমনই এক শুভেচ্ছা বার্তা জানানোর ভিডিও এই মুহূর্তে বেশ ভাইরাল নেট দুনিয়ায়।

https://fb.watch/gxKED2HGE-/

   

ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে, বলিউডের বেশ কিছু অভিনেতা- অভিনেত্রীরা একসাথে মিলে সজোরে চেঁচিয়ে বলিউড বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। শুভেচ্ছা বার্তা জানাতে দেখতে পাওয়া যাচ্ছে সালমান খান থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুষ শর্মা, ডাইসি শাহ এবং আরও অনেকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট মাত্রই বেশ ভাইরাল হয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google