Mohamed Awal: আরও একবছরের জন্য ঘানার ডিফেন্ডারকে দলে রাখল শ্রীনিডি ডেকান

আরও একবছরের জন্যে ঘানার ডিফেন্ডার Mohamed Awal ‘কে দলে ধরে রেখে দিলো শ্রীনিডি ডেকান। ফেইনুর্ড ক্লাবের এই অ্যাকাডেমির ফুটবলার আফ্রিকার বিভিন্ন ক্লাবে খেলেছিলেন। ২০২০-২১ মরশুমে তাকে দলে নেওয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mohamed Awal

আরও একবছরের জন্যে ঘানার ডিফেন্ডার Mohamed Awal ‘কে দলে ধরে রেখে দিলো শ্রীনিডি ডেকান। ফেইনুর্ড ক্লাবের এই অ্যাকাডেমির ফুটবলার আফ্রিকার বিভিন্ন ক্লাবে খেলেছিলেন।

২০২০-২১ মরশুমে তাকে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে আইলিগের ক্লাব গোকুলাম কেরালা। তাকে ক্লাবের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।তার পারফরম্যান্সে প্রভাবিত হয়ে আইলিগের নয়া দল শ্রীনিডি ডেকান তাকে ২০২১-২২ মরশুমের জন্যে দলে নেয়।গত মরশুমে শ্রীনিডি’র হয়ে ১৮ টা ম‍্যাচ খেলা এই ফুটবলার’কে আরও একবছরের জন্যে রেখে দিলো সংশ্লিষ্ট ক্লাব।

   

এদিকে, ফার্নান্দো ভারেলার কোচিংয়ে আইলিগে অভিষেক বছরে Sreenidi Deccan FC লিগের তৃতীয় স্থানে শেষ করলেও তাকে নতুন মরশুমে কোচের পদে রাখেনি সংশ্লিষ্ট ক্লাব।নতুন কোচ হিসেবে Carlos Vaz Pinto কে নিযুক্ত করলো এই ক্লাব।গত দশ বছরে Portugal, Angola, Ethiopia এবং Kenya তে বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন তিনি।

প্রসঙ্গত,গত মরশুমে Sreenidi Deccan এর হয়ে নজরকাড়া ফুটবল খেলেছিলেন ২১ বছর বয়সী মিজোরামের ডিফেন্ডার Lalchungnunga।২০২১ সালে দুই বছরের চুক্তি’তে শ্রীনিডি ডেকানে যোগ দিয়েছিলেন এই ফুটবলার,তার খেলার ধরন প্রভাবিত করেছিল লাল হলুদ ব্রিগেড’কে,তাই আগামী মরশুমে তাকে ট্রান্সফার ফি দিয়ে ক্লাবে নিয়ে এলো ইস্টবেঙ্গল।বড়ো দলের দায়িত্ব এবার কেমন সামাল দেন তিনি, এখন সেটাই দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google