কেরালার এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে টানার পথে শ্রীনিধি

গত আইলিগে নবম স্থানে থেকেই শেষ করেছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব (Sreenidi Deccan FC)। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Sreenidi Deccan FC Eyes Kerala’s Attacking Midfielder Rashid CK in Transfer Boost

গত আইলিগে নবম স্থানে থেকেই শেষ করেছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব (Sreenidi Deccan FC)। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে সেই হতাশা কাটিয়ে নিজেদের সেরাটা উজাড় করার চ্যালেঞ্জ সকলের। তাই ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল শ্রীনিধি। (Sreenidi Deccan FC) তারপর সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করেছিল আইলিগের এই দল।সেটা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছেই।

বলাবাহুল্য, শেষ কয়েক মাসে আইজল এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎ কের মতো একাধিক দেশীয় প্রতিভাকে দলে যুক্ত করেছে দেশের এই ফুটবল ক্লাব।তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে হায়দরাবাদের এই দল। এছাড়াও নিজেদের পরিকল্পনা অনুযায়ী দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি ও বাড়ানোর পরিকল্পনা ছিল শ্রীনিধির (Sreenidi Deccan FC)। সেইমতো দলের গোলরক্ষকের সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ম্যানেজমেন্ট। তবে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর মেয়াদ।

   

Sreenidi Deccan FC: অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে টানার পথে শ্রীনিধি

যেখানে ইতিমধ্যেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গুছিয়ে নিয়েছে দেশের অধিকাংশ ফুটবল দল। তবে নিজেদের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে এখন ও বেশকিছু তরুণ ফুটবলারদের দিকে নজর রয়েছে আইলিগের এই দলের। যার মধ্যে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে রশিদ সিকের (Rashid CK) নাম। হিসাব অনুযায়ী দেখলে গত ২০২২ সাল থেকেই বেঙ্গালুরু এফসির যুব দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। মাঝে লোন ডিলের মধ্য দিয়ে চানমারী এফসিতে খেলতে গেলেও পরবর্তীতে ফের যোগদান করেছিলেন কর্নাটকের এই ক্লাবে‌।

আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি থাকলেও, মনে করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো তাঁকে রিলিজ করে দেবে বেঙ্গালুরু এফসি। তারপর দীর্ঘমেয়াদি চুক্তিতে তাঁকে দলে সই করাতে পারে শ্রীনিধি (Sreenidi Deccan FC)। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে তাঁর অবস্থান।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google