Tollywood : ফের সাতপাক ঘুরতে চলেছেন শ্রাবন্তী

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের অন্যতম সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাথায় মুকুট, গায়ে গয়না ভর্তি, লাল বেনারসি, গলায় রজনী ফুলের মালা- সবমিলিয়ে যেন বাঙালি বধূর সাজে সেজে উঠেছেন নায়িকা। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের অন্যতম সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাথায় মুকুট, গায়ে গয়না ভর্তি, লাল বেনারসি, গলায় রজনী ফুলের মালা- সবমিলিয়ে যেন বাঙালি বধূর সাজে সেজে উঠেছেন নায়িকা। শ্রাবন্তীর এমন সাজে সকলেই অবাক, আবার বিয়ে!

এখনও ডিভোর্স শেষ হয়নি রোশন সিংয়ের সঙ্গে । কিন্তু, তারপর বছর শেষ হতে না হতেই তার জীবনে বসন্ত আসে। নতুন করে ব্যবসায়ী অভিরুপের সঙ্গে নাম জড়ান , ঘুরে আসেন মালদ্বীপ। ফের সিনে জগতে পা রেখেই রঙিন জীবনের সব মুহূর্ত ফিরে পান। ঠিক এরই মধ্যে নতুন করে অভিনেত্রী বিয়ের ছবি পোস্ট করে চলেছেন । ব্যাপার কি? তবে কি চতুর্থ বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী?

   

এবারে অভিনেতা ওম সাহানির সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রাবন্তী। তবে পুরো ব্যাপারটাই ঘটেছে শ্যুটিং স্পটে। অর্থাৎ, নতুন ছবিতে জুটি বেঁধেছেন ওম-শ্রাবন্তী । বছর খানেক আগেও ওম-শ্রাবন্তী ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন । এবারে, ‘ভয় পেও না’তে স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন এই নতুন জুটি। ইতিমধ্যে, শুরু হয়ে গিয়েছে শ্যুটিং । শ্রাবন্তী নিজেও ভীষণ ভূতে ভয় পান, এরপরেও বাংলা ভূতের সিনেমায় কাজ করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। করোনার দাপাদাপিতে সিনেমা হল বা বিনোদন দুনিয়ায় কোনো প্রভাব না পড়লে খুব শীঘ্রই মুক্তি পাবে নতুন এই বাংলা ছবি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google