গোল্ডেন বুট জিতে জেমির প্রশংসায় পঞ্চমুখ ইউসেফ

আইএসএলে গোল্ডেন বুট জয়ের পর প্রতিদ্বন্দ্বী জেমি ম্যাকলারেনকে প্রশংসায় ভরিয়ে দিলেন East Bengal তারকা ইউসেফ ইজ্জেজারি।

By Sayan Sengupta

Published:

Follow Us
youssef-ezzejjari-praises-jamie-maclaren-after-golden-boot

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গত কয়েক বছর ধরে বয়ে চলা বাগানের সাফল্যের ধারা থমকে দিয়ে ভারত সেরা হয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে সেখানেই শেষ নয়। গোটা টুর্নামেন্ট জুড়ে একচ্ছত্র আধিপত্য থেকেছে মশাল ব্রিগেডের। গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বল ও জিতেছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এবারের এই টুর্নামেন্টে ১১টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে শিরোপা অর্জন করেছেন মরোক্কান বংশদ্ভূত স্প্যানিশ তারকা ইউসেফ ইজ্জেজারি‌। এছাড়াও গোল্ডেন বল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা।

পাশাপাশি ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা থেকেছেন এডমুন্ড লালরিন্ডিকা। তবে ইউসেফ ইজ্জেজারি‌ সোনার বুট জয় করলেও তাঁর সঙ্গে পাল্লা দিয়েই সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। একটা সময় অনেকেই মনে করেছিল যে এবার হয়তো বাগানের এই তারকা ফুটবলারের হাতেই উঠবে এই খেতাব। কিন্তু সমস্ত সমীকরণ বদলে দিয়ে বাজিমাত করেন লাল-হলুদের এই গোলমেশিন। তবে পরবর্তীতে গনমাধ্যমে বাগান ব্রিগেডের অন্যতম তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন তথা ম্যাকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

   

ইউসেফ বলেন, ‘ জেমি যথেষ্ট উচ্চ মানের ফুটবলার। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নিঃসন্দেহে উপভোগ করার বিষয়। তবে আমি যথেষ্ট খুশি যে দলের সাফল্যের জন্য অবদান রাখতে পেরেছি। সেইসাথে এই খেতাব সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি। সমর্থকরা প্রথম থেকেই আমার পাশে থেকেছে। আমাকে সমর্থন করেছে। আমি সকল সমর্থকদের কাছে কৃতজ্ঞ।’ এছাড়াও চ্যাম্পিয়ন হওয়ার সেই মুহূর্তে তিনি কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেই কথা ও জানিয়েছেন এই দাপুটে ফুটবলার।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google