সাফের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা দলের দাপুটে জয়

মহিলা SAFF Championship দুরন্ত শুরু ভারতের। মালদ্বীপের বিরুদ্ধে ১১-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে ভরপুর ব্লু-টাইগ্রেসরা।

By Sayan Sengupta

Published:

Follow Us
india-women-beat-maldives-11-0-saff-championship

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সোমবার থেকেই গোয়ার বুকে শুরু হয়েছে এবারের মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের আসর। যেখানে ব্লু-টাইগ্ৰেসেসদের প্রতিপক্ষ হিসেবে ছিল মালদ্বীপ ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ১১-০ গোলে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে ক্রিসপিন ছেত্রীর দল। ভারতের হয়ে এদিন চারটি গোল করে যান অভেকা সিং। দুটি করে গোল পান প্রিয়াঙ্কা দেবী নাওরেম এবং কারিশমা শিরভোইকার। একটি করে গোল করেন যথাক্রমে প্যারি জাক্সা , ডাংমেই এবং সঙ্গীতা বাস্ফোর। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।

আরও পড়ুন: হিন্দু ধর্মকে ‘গন্দা ধৰ্ম’ বলা মমতার নামে মামলা দায়ের আইনজীবীর

   

এদিন প্রথম থেকেই গোলের মুখ খুলতে মুখিয়ে ছিল ভারতীয় মহিলা দল। খুব একটা অপেক্ষা করতে হয়নি। ১১ এবং ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে যান প্রিয়াঙ্কা দেবী। তারপর সময় যত এগিয়েছে ততই বেড়েছে ব্যবধান। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে গোল করেন প্যারি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের গোল হজম করে প্রতিপক্ষ মালদ্বীপ। এবার গোল করে যান আভেকা। তারপর ডাংমেই। প্রথমার্ধের শেষে বজায় ছিল ৫-০ গোলের ফলাফল। তবে দ্বিতীয়ার্ধে তা দ্বিগুণ করতে খুব একটা অসুবিধা হয়নি। কারিশমা-সঙ্গীতাদের দৌলতে সহজেই বাড়তে থাকে ব্যবধান।

আরও পড়ুন: মনোজ আগরওয়ালের জায়গায় নতুন সিইও নীলম মিনা

প্রথমার্ধের পাশাপাশি দ্বিতীয়ার্ধে ও দুরন্ত ছন্দে ধরা দেন অভেকা। শেষ পর্যন্ত এগারো গোলের ব্যবধানে আসে জয়। যা নিঃসন্দেহে মাইলেজ দেবে ভারতকে। ম্যাচের সেরা হিসেবে বিবেচিত হয়েছেন অভেকা সিং। বর্তমানে নিজেদের গ্রুপের শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। কয়েক দিন বিশ্রাম। তারপর আগামী রবিবার অর্থাৎ ৩১শে মে এই স্টেডিয়ামেই প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় কন্যারা। সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google