East Bengal Club : সন্দেশ ঝিঙ্গানকে পেতে তৎপর লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন 

সদ‍্য আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গলের (East Bengal Club)  কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের। আসছে মরশুম লাল হলুদের দায়িত্ব সামলাবেন তিনি আইএসএলে। ইস্টবেঙ্গলের কোচ হওয়ার সাথে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
sandesh jhingan ATK Mohun Bagan

সদ‍্য আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গলের (East Bengal Club)  কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের। আসছে মরশুম লাল হলুদের দায়িত্ব সামলাবেন তিনি আইএসএলে।

ইস্টবেঙ্গলের কোচ হওয়ার সাথে সাথে দল গোছানোর কাজে হাত লাগিয়েছেন স্টিফেন।ইতিমধ্যে এর আগেই ভারতের জাতীয় ফুটবল দলের কাজ করেছিলেন।তাই দেশের ফুটবল সম্পর্কে তার জ্ঞান অগাধ।

   

শোনা যাচ্ছে দায়িত্ব নেওয়ার সাথে সাথে নিজের পুরনো ছাত্র’দের ফেরাতে দারুণ উদ‍্যোগী হয়ে উঠেছেন স্টিফেন।ইতিমধ্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কথা বলবেন তারকা ভারতীয় ফুটবলার এটিকে মোহনবাগানের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের সাথে।

ঝিঙ্গানের কাছে একাধিক ক্লাবের অফার আছে,আইএসএল এবং বিদেশের।এবার প্রাক্তন জাতীয় দলের কোচের থেকে খবর পেয়ে তিনি কি করেন সেটাই দেখার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google