৪৮ ঘন্টায় ২০ তৃণমূল পার্টি অফিসে বুলডোজার চালিয়ে সবকা সাথ সবকা হিসাব শুভেন্দুর

কলকাতা: কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে গত ৪৮ ঘণ্টায় একের পর এক বুলডোজার চলেছে (TMC Party Office)। অভিযোগ অনুসারে, অবৈধ দখল ও নির্মাণের অজুহাতে তৃণমূল কংগ্রেসের ২০টিরও বেশি ...

By Sudipta Biswas

Published:

Follow Us
tmc-party-office-demolition-bulldozer-action-bengal

কলকাতা: কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে গত ৪৮ ঘণ্টায় একের পর এক বুলডোজার চলেছে (TMC Party Office)। অভিযোগ অনুসারে, অবৈধ দখল ও নির্মাণের অজুহাতে তৃণমূল কংগ্রেসের ২০টিরও বেশি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নতুন প্রশাসনের এই কঠোর অভিযান দেখে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অনেকে একে বলছেন ‘বুলডোজার রাজ’, আবার অনেকে দেখছেন দীর্ঘদিনের অবৈধ দখলের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রশাসনের পদক্ষেপ।

সবচেয়ে আলোচিত ঘটনা নিউ টাউনের ওয়ার্ড নম্বর ৭৫-এ। ভিডিওতে দেখা গেছে, বুলডোজার গর্জন করে তৃণমূলের স্থানীয় অফিসটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। চারপাশে ধুলোয় ঢেকে যাচ্ছে রাস্তা, ভেঙে পড়ছে ছাদ ও দেওয়াল। স্থানীয় তৃণমূল কর্মীরা চিৎকার করে প্রতিবাদ জানালেও পুলিশি নিরাপত্তায় অভিযান চলতে থাকে। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন থেকেই ‘সবকা সাথ, সবকা বিকাশের’ সঙ্গে ‘সবকা হিসাব’ করার কথা বলে আসছিলেন।

   

আরও দেখুনঃ হিন্দু ধর্মকে ‘গন্দা ধৰ্ম’ বলা মমতার নামে মামলা দায়ের আইনজীবীর

নতুন মুখ্যমন্ত্রী হয়ে সেই প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপ দিচ্ছেন বলে বিজেপি নেতারা দাবি করছেন। প্রশাসনের বক্তব্য, এগুলো কোনও রাজনৈতিক অভিযান নয়, শুধুই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনসহ বিভিন্ন পুরসভা নোটিশ দিয়ে সময় দিয়েও যেসব জায়গায় সাড়া মেলেনি, সেখানেই বুলডোজার নামানো হয়েছে। তিলজলা, কসবা, বেলেঘাটা, তপসিয়া , আসানসোল, বার্নপুরসহ একাধিক এলাকায় এই অভিযান চলছে।

তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযানকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যায়িত করেছে। দলের নেতারা বলছেন, নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বিজেপি কর্মীরা উল্লাস করে তাদের অফিস ভাঙছে। কয়েকটি জায়গায় পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও অভিযান চলেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনসহ অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google