আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রথম ম্যাচেই দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়ান্ট। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ময়দানের এই প্রধান। বড়দিন ও বর্ষবরণের ছুটি কাটিয়ে নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে সবুজ-মেরুন। ইতিমধ্যেই একাধিক ফুটবল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। ফলাফল যথেষ্ট ইতিবাচক।
Read More: গোয়ার জার্সিতে নামার প্রসঙ্গে কী বললেন লালহ্লিমপুইয়া?
খেলোয়াড়দের এই আত্মবিশ্বাস নিয়েই এবারের টুর্নামেন্ট শুরু করতে চলেছেন নবনিযুক্ত কোচ সার্জিও লোবেরা। কিন্তু কোথায় সম্প্রচারিত হবে এই প্রথম ডিভিশন লিগের ফুটবল টুর্নামেন্ট? সেই নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক ধোঁয়াশা ছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। এমনকি এই নিয়ে সরগরম হয়ে উঠেছিল ভারতীয় সংবাদ মাধ্যম। অবশেষে এই টুর্নামেন্টের সম্প্রচার নিয়ে বিবৃতি জারি করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তথা এআইএফএফ।
Read More: ফুটবলারদের ত্যাগে কৃতজ্ঞ বেঙ্গালুরু, বিশেষ বিবৃতি জারি ক্লাবের
সেই অনুযায়ী এবার ফ্যান কোডের মধ্য দিয়ে আইএসএলের ম্যাচগুলিতে নজর রাখতে পারবেন ফুটবলপ্রেমীরা। তবে বিগত বছর গুলির তুলনায় এবার যথেষ্ট কমেছে বাজেট। আমূল বদল লক্ষ্য করা গেছে ম্যাচ প্রতি সম্প্রচারের খরচে। কিন্তু শুধুমাত্র অনলাইন প্লাটফর্ম নয়। টেলিভিশনেও সম্প্রচারিত হবে ইন্ডিয়ান সুপার লিগ। সব ঠিকঠাক এগোলে খুব শীঘ্রই হয়তো সেই নিয়ে আসবে চূড়ান্ত ঘোষণা। যারফলে, অন্যান্যবারের মতো দুইভাবেই ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা।




















