গোয়ার জার্সিতে নামার প্রসঙ্গে কী বললেন লালহ্লিমপুইয়া?

কিছুদিন পরেই শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট আইএসএল। আগামী ১৪ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে গতবারের বিজয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের…

Daniel Lalhlimpuia-reaction-after-joining-fc-goa-isl

কিছুদিন পরেই শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট আইএসএল। আগামী ১৪ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে গতবারের বিজয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। কাজেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হতে চলেছে এবারের এই টুর্নামেন্ট। যেদিকে নজর হয়েছে প্রত্যেকের। তবে মোহনবাগানের পাশাপাশি দেশের আরেকটি ফুটবল ক্লাবের দিকে ব্যাপক নজর থাকবে ফুটবল অনুরাগীদের। সেটি এফসি গোয়া (FC Goa)। আগের সিজনের পর এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মানোলো মার্কেজের ছেলেরা।

আরও পড়ুন: ফুটবলারদের ত্যাগে কৃতজ্ঞ বেঙ্গালুরু, বিশেষ বিবৃতি জারি ক্লাবের

আগেরবার শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ ঘরে তুলেছিল গোয়া শিবির। সেই আত্মবিশ্বাস নিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাইসন ফার্নান্দেজরা। একের পর এক দলগুলির বিপক্ষে সহজ জয় আসলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকায় স্বাভাবিকভাবেই খেলা চলে গিয়েছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু সেখানেও ম্যাচের নিষ্পত্তি ঘটেনি।

Daniel Lalhlimpuia

শেষ পর্যন্ত সাডেন ডেথে চূড়ান্ত হয়ে যায় বিজয়ী। কিন্তু সেই সময় ও দেশের প্রথম ডিভিশন লিগ নিয়ে ছিল ব্যাপক জটিলতা। এই পরিস্থিতিতে নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করেছিল গোয়া শিবির। তাঁদের অনুপস্থিতি যে দলের মধ্যে প্রভাব ফেলবে সেটা এক কথায় স্পষ্ট। এই পরিস্থিতিতে বেশ কিছু নতুন ফুটবলারদের দলে সংযোজন করে গোয়া ব্রিগেড। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন ড্যানিয়েল লালহ্লিমপুইয়া। নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা স্পষ্ট করে দিয়েছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বাংলা সেরা ব্যারেটোর দল, শেষ মুহূর্তে গোল হজম জেএইচআরের

পূর্বে জামশেদপুর এফসির হয়ে অনবদ্য পারফরম্যান্স ছিল এই মিজো ফুটবলারের। কিন্তু এবার নতুন চ্যালেঞ্জ। নিজের নতুন দল প্রসঙ্গে তিনি বলেন, ‘এফসি গোয়ায় যোগ দিতে পেরে দারুণ লাগছে। সাম্প্রতিক ফলাফলগুলো প্রমাণ করে যে তাঁরা ভারতের সেরা দলগুলোর মধ্যে অন্যতম, এবং আমি এই ক্লাবের জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে মুখিয়ে আছি। আইএসএল শুরু হওয়ার জন্য আর অপেক্ষা করছি।’