Virat Kohli: বিশেষ মাস্ক পরে প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলি

ইংল্যান্ড সফর শেষে খানিকটা বিরতি নিয়েছিলেন । এরপর এশিয়া কাপের মঞ্চে ছন্দে ফেরার আভাস দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ।  পাকিস্তান এবং হংকংয়ের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Virat Kohli

ইংল্যান্ড সফর শেষে খানিকটা বিরতি নিয়েছিলেন । এরপর এশিয়া কাপের মঞ্চে ছন্দে ফেরার আভাস দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ।  পাকিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে ম‍্যাচে জ্বলে উঠেছিলো ব‍্যাট ।

গ্রুপ পর্বে শীর্ষে থেকেই সুপার ফোর পর্বে খেলতে নামছে ভারত, পাকিস্তানের বিপক্ষে। ইতিমধ্যে সেই ম‍্যাচের জন্যে ফের আরেকবার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল ।

   

আর প্রস্তুতি’তে দারুণ চমক দিলেন কোহলি । এদিন ঐচ্ছিক অনুশীলন ছিলো ভারতীয় দলের । হাজির ছিলেন কোহলি, রোহিত দুজনেই । প্রাক্টিসে বিশেষ মাস্ক পরে মাঠে হাজির হয়েছিলেন বিরাট কোহলি । সেই মাস্কের পোশাকি নাম – ‘ হাই অল্টিটিউড মাস্ক ‘ । এমন মাস্ক ফুসফুসের শক্তি বাড়াতে সাহায্য করে।

এদিন প্রাক্টিসের মাঝে দীর্ঘ সময় জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সাথে আলোচনা করতে দেখা গেছে কোহলি’কে । এদিন প্রাক্টিস করেছেন হার্দিক পান্ডিয়া’ও । ভারতের বিপক্ষে ম‍্যাচের নায়ক’কে হংকংয়ের বিরুদ্ধে ম‍্যাচে বিশ্রাম দিয়েছিল ভারতীয় দলের টিম ম‍্যানেজমেন্ট ।রোববার ফের পাকিস্তানের বিপক্ষে ম‍্যাচে মাঠে নামবেন তিনি ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।