Mohammedan SC: বিরাট শাস্তির আশঙ্কায় প্রহর গুনছে মহামেডান

চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বের লড়াই শীর্ষে থেকেই শেষ করলো মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) ।  শেষ ম‍্যাচে বেঙ্গালুরু এফসি’র সাথে ড্র করেছে সাদা কালো ব্রিগেড । অত‍্যন্ত উত্তেজনায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohammedan SC

চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বের লড়াই শীর্ষে থেকেই শেষ করলো মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) ।  শেষ ম‍্যাচে বেঙ্গালুরু এফসি’র সাথে ড্র করেছে সাদা কালো ব্রিগেড । অত‍্যন্ত উত্তেজনায় ভরপুর ছিলো সেই ম‍্যাচ ।

তবে মাঠের মধ্যে লড়াই টা চোখ ধাঁধানো হলেও , ম‍্যাচ চলাকালীন মাঠের বাইরের লড়াই হতাশ করবে সকলকে । সমস্যার সূত্রপাত বেঙ্গালুরু এফসি এক গোল দিয়ে সমতায় ফিরলে । এরপর উত্তেজিত সাদা কালো ব্রিগেড সমর্থক’রা গ‍্যালারি’র বিলবোর্ড ভেঙে ফেলেন , ভিআইপি গ‍্যালারি থেকে চেয়ার বোতল ছুড়তে শুরু করে ।

   

ক্লাব সমর্থক’দের এহেন আচরণ কিছু’তেই মেনে নিতে পারেননি ক্লাব সভাপতি মহম্মদ কামারুদ্দিন । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি । ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের ফোন এসেছে তার কাছে, সভাপতি’র আশঙ্কা এই ঘটনার জেরে ডুরান্ড কমিটির শাস্তির মুখে পড়তে হবে ক্লাব’কে ।এরপরের ম‍্যাচ গুলোয় হয়তো দর্শক শূন্য মাঠেই খেলবে মহামেডান ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google