Mohun Bagan SG: এক সঙ্গে দুই ফুটবলার ছাড়বে মোহনবাগান?

আসন্ন ট্রান্সফার উন্ডোতে স্কোয়াডে একাধিক বদল করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। দল বদল করতে পারেন সবুজ মেরুনের একাধিক ফুটবলার। সম্ভাবনা সত্যি হলে মোহনবাগানের দুই ফুটবলার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Kiyan Nassiri Glan Martins

আসন্ন ট্রান্সফার উন্ডোতে স্কোয়াডে একাধিক বদল করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। দল বদল করতে পারেন সবুজ মেরুনের একাধিক ফুটবলার। সম্ভাবনা সত্যি হলে মোহনবাগানের দুই ফুটবলার একসঙ্গে যোগ দিতে পারেন অন্য এক ক্লাবে।

জল্পনা চলছে মোহনবাগান সুপার জায়ান্টের দুই ফুটবলার কলকাতা ছেড়ে যোগ দিতে পারেন দক্ষিণ ভারতের ক্লাবে। ময়দানে শোনা যাচ্ছে, কিয়ান নাসিরি ও গ্লেন মার্টিন্স দুজনকেই নতুন মরসুমের জন্য টার্গেট করেছে চেন্নাইয়িন এফসি।

   

গ্লেন মার্টিন্স মোহনবাগান সুপার জায়ান্ট থেকে চেন্নাইয়িন এফসিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। গ্লেন সত্যি দল বদল করেন কি না সেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। গ্লেনের খেলা মোহনবাগানের অনেক সমর্থকের পছন্দ হয় না। তাছাড়া তিনি যে পজিশনে খেলেন, সেই পজিশনে খেলার জন্য এখন একাধিক ফুটবলার রয়েছে কোচের হাতে। তাই গ্লেন মার্টিন্সকে বাদ দিলেও দল সাজাতে কোচের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

বাগানে কোচ বদল হওয়ার পর কিয়ান নাসিরির মাঠে নামার সুযোগ আগের থেকে কমেছে। কিয়ানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন হুয়ান ফেরান্দো। ফেরান্দো আগেই মোহনবাগান সুপার জায়ান্টের কোচের চাকরি হারিয়েছেন। এরপর থেকেই জল্পনা ছিল, কিয়ান নাসিরি বাগানে আগের মতো গুরুত্ব পাবেন কি না। এরপর কলকাতা ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, কিয়ান যেতে পারেন চেন্নাইয়ে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google