Mohun Bagan: বাগান থেকে বিদায় নিতে পারেন সমর্থকদের একাংশের অপছন্দের ফুটবলার

মরসুমের মাঝপথে বদলে গিয়েছে কোচ। হুয়ান ফেরান্দোর বদলে অ্যান্টোনিও লোপেজ হাবাস। হাবাসের হাত ধরে এসেছে লিগ শিল্ড। মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে আসতে পারে এবারের ইন্ডিয়ান সুপার লিগ খেতাব। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Glan Martins

মরসুমের মাঝপথে বদলে গিয়েছে কোচ। হুয়ান ফেরান্দোর বদলে অ্যান্টোনিও লোপেজ হাবাস। হাবাসের হাত ধরে এসেছে লিগ শিল্ড। মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে আসতে পারে এবারের ইন্ডিয়ান সুপার লিগ খেতাব। নতুন মরসুমের আগে বিদায় জানানো হতে পারে ক্লাবের একাধিক তারকা ফুটবলারকে।

লিগ শিল্ড জেতার সৌজন্যে আগামী মরসুমেও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের মরসুমের শুরুর দিকে হুয়ান ফেরান্দোকে দলের প্রধান কোচ করা হয়েছিল। তাঁর ভাবনা অনুযায়ী দল গঠন করা হয়েছিল। তিনি এখন আর ক্লাবের দায়িত্বে নেই। মরসুমের মাঝপথে দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন লোপেজ হাবাস। হুগো বুমোসের মতো তারকা ফুটবলারকে পাঠিয়ে দিয়েছিলেন দলের বাইরে। ফেরান্দো জমানায় হুগো ধারাবাহিকভাবে মাঠে নেমেছিলেন।

   

হুগো বুমোসের মতো আরও একাধিক তারকা ফুটবলারকে এবার বিদায় জানাতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। শোনা যাচ্ছে, গ্লেন মার্টিন্সের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে পারে ক্লাব। ফেরান্দোর অন্যতম পছন্দের ফুটবলার ছিলেন তিনি।

গ্লেন মার্টিন্স মোহনবাগান সুপার জায়ান্ট থেকে চেন্নাইয়িন এফসিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। গ্লেন সত্যি দল বদল করেন কি না সেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। গ্লেনের খেলা মোহনবাগানের অনেক সমর্থকের পছন্দ হয় না। তাছাড়া তিনি যে পজিশনে খেলেন, সেই পজিশনে খেলার জন্য এখন একাধিক ফুটবলার রয়েছে কোচের হাতে। তাই গ্লেন মার্টিন্সকে বাদ দিলেও দল সাজাতে কোচের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।