সেমিতে টিম ইন্ডিয়া, সূর্যদের পরামর্শ মহারাজের

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিতে পৌঁছে গিয়েছে ভারত। য দিও সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় বেশ চাপে…

sourav-ganguly-advice-team-india-semi-final-vs-england-T20 World Cup

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিতে পৌঁছে গিয়েছে ভারত। য দিও সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় বেশ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। এরপর সেমিতে যেতে গেলে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতা ছাড়া কোনও উপায় ছিল না ভারতের কাছে। ক্রিকেট দেবতা সহায় ছিলেন গুরু গম্ভীরের ছেলেদের ওপর। দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেমি ফাইনালে খেলতে নামার আগে সূর্যদের পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখান থেকে তিনি বলেন, “সঞ্জু খুব ভালো খেলোয়াড়। সাদা বলের ক্রিকেটে ওকে ধারাবাহিকভাবে খেলানো উচিত। কার্যত কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে ৯৭ রানে অপরাজিত থাকা সহজ নয়। এই ধরণের পরিস্থিতিতে ও যে ইনিংস খেলেছে, তা সত্যিই প্রশংসনীয়। সঞ্জু যখন সেট হয়ে যায়, তখন প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা সঞ্জুর বড় শক্তি। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ।“

   

টিম ইন্ডিয়াকে (Team India)মহারাজের পরামর্শ, “ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের পরিস্থিতি ও উইকেট বুঝে খেলতে হবে। এই ধরণের বড় ম্যাচে অভিজ্ঞতা ও সঠিক সিদ্ধান্ত পার্থক্য গড়ে দেবে। ভারতীয় দল যদি পরিস্থিতি অনুযায়ী খেলে, তবে ফাইনালে ওঠার ভালো সুযোগ থাকবে।“ আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড।