সোহিনী পোড়েল, কলকাতা: আগামী ৪ ও ৫ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দুটি সেমিফাইনাল ম্যাচ। পাকিস্তান বিদায় নেওয়ায় ভারতেই হবে সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিতে আমনে সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড। যদি সেমিফাইনাল ও ফাইনালে ‘ভিলেন’ বৃষ্টি হয়, তাহলে কি নিয়ম?
দুই সেমিফাইনালই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায়। টস হবে নিয়ম অনুযায়ী ৩০ মিনিট আগে অর্থাৎ, ৬.৩০ মিনিটে। বৃষ্টি যদি ‘ভিলেন’ হয়, সেই জন্য সেমিফাইনাল দুই ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। তবে নির্ধারিত দিনেই ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। দরকার পরলে ওভার কমিয়েও খেলা হতে পার। নির্ধারিত দিনে ৯০ মিনিট এবং রিজার্ভ ডে-তে ১২০ মিনিট অতিরিক্ত সময় পাওয়া যাবে। ফলাফলের জন্য দুই দলকেই ব্যাটিং করতে হবে কমপক্ষে ১০ ওভার করে। রিজার্ভ ডে-তে ম্যাচ গেলে সেই ক্ষেত্রে যেখানে আগের দিন বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ম্যাচ।
নির্ধারিত দিনে ম্যাচ শুরু করা না গেলে, অথবা কম ওভারেও ম্যাচ যদি শুরু করা না যায়, তাহলে রিজার্ভ ডে-তে ২০-২০ ওভারের ম্যাচ খেলতে হবে দুই দলকে। এবার যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টির ভ্রূকুটি থাকে, সেই ক্ষেত্রে গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা চারটি দলের ভাগ্য কোন দিকে মোড় নেয়।




















