১০০% গোল রেকর্ড! গোল্ডেন বুট জিতলেন Roy Krishna

আরও একবার খেতাব জিতলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ১০০% গোল করার রেকর্ড। সব ম্যাচেই গোল পেয়েছেন, হয়েছেন টুর্নামেন্টের সবথেকে বেশি গোল করা ফুটবলার। যার সুবাদে জিতে নিয়েছেন গোল্ডেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Roy Krishna

আরও একবার খেতাব জিতলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ১০০% গোল করার রেকর্ড। সব ম্যাচেই গোল পেয়েছেন, হয়েছেন টুর্নামেন্টের সবথেকে বেশি গোল করা ফুটবলার। যার সুবাদে জিতে নিয়েছেন গোল্ডেন বুট।

   

দীপুর নিখুঁত ট্যাকেলে রক্ষা পেল মহামেডান

OFC Men’s Nations Cup টুর্নামেন্টে অংশ নিয়েছিল ফিজি। ফিজির জাতীয় দলের অধিনায়ক রয় কৃষ্ণা। প্রতিযোগিতায় পাঁচ ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। দল হিসেবে ফিজি ট্রফি জিততে না পারলেও নিজের দায়িত্ব ঠিকই পালন করেছেন রয়। নিজে যেমন গোল করেছেন তেমনই দলের বাকিদের দিয়েও গোল করিয়েছেন তিনি।

OFC Men’s Nations Cup টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল ফিজি। সেমিফাইনালে ভানুয়াতুর কাছে পরাজিত হয় তারা। শেষ হয় ট্রফি জয়ের স্বপ্ন পূরণ। এই ম্যাচেও রয় কৃষ্ণা ভাল খেলেছিলেন।

গ্ৰুপ পর্যায়ের প্রথম ম্যাচেই তারা পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল ৫-১ গোলে। একটি গোল করেছেন রয় কৃষ্ণা। আরো দুটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছিলেন তিনি। গ্ৰুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে গিয়েছিল ফিজি।

মোহনবাগান ছেড়ে এবার মুম্বইয়ে যোগদান করলেন মিরান্ডা

২০২৩-২৪ মরসুমে ওডিশা এফসির হয়ে খেলেছিলেন রয়। ইন্ডিয়ান সুপার লিগে সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ঢুকে পড়েছিলেন তিনি। ফুটবল মহলের একাংশ মনে করছিল, রয় কৃষ্ণাকে হয়তো বিদায় জানাবে ওডিশা এফসি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google