বড়সড় ধাক্কা চেন্নাই শিবিরে, আইপিএল থেকে ছিটকে গেলেন নাথান এলিস

কলকাতা: আইপিএল (IPL 2026) শুরু হতে আর ২ সপ্তাহ বাকি নেই। টুর্নামেন্ট শুরুর গেই বড়সড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। আইপিএল থেকে ছিটকে গেলেন অজি…

nathan-ellis-injury-out-IPL 2026-chennai-super-kings

কলকাতা: আইপিএল (IPL 2026) শুরু হতে আর ২ সপ্তাহ বাকি নেই। টুর্নামেন্ট শুরুর গেই বড়সড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। আইপিএল থেকে ছিটকে গেলেন অজি ফাস্ট বোলার নাথান এলিস। চোটের জন্য আসন্ন আইপিএলে খেলতে পারবেন না তিনি। আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের যাত্রা শুরু করবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

সূত্রের খবর, একটি প্র্যাকটিস সেশনের সময় নতুন করে হ্যামস্ট্রিংয়ে চোট পান নাথান এলিস। বেশ কয়েক সপ্তাহ ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। এখনও পর্যন্ত তাঁর চোট সম্পূর্ণ সারেনি। বর্তমানে যা পরিস্থিতি আইপিএল শুরুর আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না অজি পেসার। চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন জানিয়েছেন, “টিমের জন্য এটা বড় ধাক্কা। আমরা বিকল্প খেলোয়াড় খুঁজছি।“

Advertisements

২০২৫ সালের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন নাথান এলিস। নিয়েছিলেন ১ টি উইকেট। ২০২৫ সালের মেগা নিলামে বেস প্রাইস ২ কোটি টাকায় দলে নিয়েছিল। ফের তাঁকে রিটেন করে চেন্নাই সুপার কিংস। কিন্তু চোটের জন্য ছিটকে গেলেন তিনি। তাঁর পরিবর্তে কাকে দলে নেবে চেন্নাই এখন সেটাই দেখার। বিদেশি ফাস্ট বোলার হিসেবে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছে চেন্নাইয়ে।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচের পরের দিন অর্থাৎ, আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।