ফের ফস্কে গেল শীর্ষে ওঠার সুযোগ, দিল্লির বিপক্ষে হার বাঁচাল জমশেদপুর

কলকাতা:  ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোটিং ক্লাবকে প্রথম ম্যাচেই পরাজিত করেছিল জামশেদপুর এফসি‌ (Jamshedpur FC)। একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে এসেছিল জয়। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
jamshedpur-fc-draw-delhi-miss-top-spot-isl

কলকাতা:  ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোটিং ক্লাবকে প্রথম ম্যাচেই পরাজিত করেছিল জামশেদপুর এফসি‌ (Jamshedpur FC)। একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে এসেছিল জয়। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দুরন্ত ছন্দে ধরা দিতে থাকে ওয়েন কোয়েলের ছেলেরা। দ্বিতীয় ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিরুদ্ধে ও জয় তুলে নিতে সমস্যা হয়নি। এমনকি তৃতীয় ম্যাচে‌ কলকাতার অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা সময় পিছিয়ে থাকতে হলেও সেখান থেকে সমতায় ফিরেছিল ইস্পাত নগরীর এই দল।

তারপর ম্যাচের শেষ মুহূর্তে বাজিমাত করেছিল জামশেদপুর। বারাণসীর ইন্টার কাশী দলের বিরুদ্ধে জয় আসলেও ধাক্কা খেতে হয়েছিল নর্থইস্ট ম্যাচে। সেই ম্যাচে পরাজিত হওয়ার পর দুর্বল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে পুরো পয়েন্ট পাওয়ার টার্গেট থাকলেও সেটা সম্ভব হয়নি। বরং ম্যাচের প্রথম দিকেই গোল হজম করতে হয়েছিল ম্যান অফ স্টিলকে। ম্যাচের প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে জোসেফের গোলে এগিয়ে যায় টমাস টর্চজের ছেলেরা। তারপর আরো বেশ কয়েকবার সুযোগ এসেছিল উভয় দলের ফুটবলারদের কাছে কিন্তু কেউই কাজের কাজ কিছুই করতে পারেনি।

   

স্বাভাবিকভাবেই প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়েছিল দিল্লি দল। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে বদ্ধপরিকর ছিল একবারের লিগ শিল্ড চ্যাম্পিয়নরা। অবশেষে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের কয়েক মিনিট আগে আসে বহু কাঙ্খিত সেই গোল। দলকে সমতায় ফেরান নিকোলা স্টেভানোভিচ। সেই সুবাদেই অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জামশেদপুর। এই ম্যাচের পর ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই থাকল জামশেদপুর এফসি‌। অন্যদিকে, দাপটের সাথে লিগের শীর্ষস্থান ধরে রাখল সার্জিও লোবেরার মোহনবাগান সুপার জায়ান্ট।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google