নওফলের গোল, প্রথমার্ধ শেষে বাগানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে মুম্বাই

কলকাতা: আজ সন্ধ্যায় যুবভারতীর বুকে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির…

mumbai-city-leads-mohun-bagan-1-0-naufal-goal-first-half-isl

কলকাতা: আজ সন্ধ্যায় যুবভারতীর বুকে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির সঙ্গে‌। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটিমাত্র গোল করেছেন ভারতীয় ফুটবলার নওফল পিএন। বলাবাহুল্য, এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণের ঝড় লক্ষ্য করা গিয়েছিল মাঠ জুড়ে। বেশ কয়েকবার সহজ সুযোগ চলে এসেছিল দুই দলের কাছেই।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রথম কোয়ার্টারের মধ্যেই প্রতি আক্রমণে উঠে এসে গোলের মুখ খোলার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন মুম্বাই সিটির ফুটবলাররা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপর ২৯ মিনিটের মাথায় বাগান রক্ষণে হানা দিয়ে সুযোগ বুঝে গোল করে যান নওফল। যেটা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল বাগান শিবিরের কাছে। তবে সেই গোলের কিছু সময়ের মধ্যেই গোল পরিশোধের সুযোগ এসে গিয়েছিল বাগান শিবিরের কাছে। কিন্তু তা কার্যকরী হয়নি।

   

দিমিত্রি পেত্রাতোসের পর জেসন কামিন্সের শট অনায়াসেই আটকে দিয়েছিলেন ফূর্বা লাচেনপা। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে পেট্র ক্র্যাটকির ছেলেরা। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধ। যেখানে একের পর এক গোলের পরিস্থিতি তৈরি করে চলেছে সবুজ-মেরুন। দুইবার প্রতিপক্ষের জালে বল জড়ালেও অফসাইডের জন্য বাতিল হয়ে গিয়েছে সেগুলি। তবুও কোচের পরিকল্পনা অনুযায়ী সমতায় ফিরতে মরিয়া মেরিনার্সরা।