ISL : চমক আরও বাকি! দলে নিশ্চিত বার্সেলোনার ফুটবলার

ISL : এক বছরের চুক্তি’তে ডিফেন্ডার Marc Valiente কে দলে নিলো FC Goa। চুক্তি সাড়ার পর এই স্প‍্যানিশ ফুটবলার জানিয়েছেন, ” কেরিয়ারের নতুন অধ‍্যায় শুরু করতে চলেছি আমি।ভীষণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Isl

ISL : এক বছরের চুক্তি’তে ডিফেন্ডার Marc Valiente কে দলে নিলো FC Goa। চুক্তি সাড়ার পর এই স্প‍্যানিশ ফুটবলার জানিয়েছেন, ” কেরিয়ারের নতুন অধ‍্যায় শুরু করতে চলেছি আমি।ভীষণ উত্তেজিত।এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার একটা সুযোগ।

আমার এই সিদ্ধান্ত গ্রহণ করার পিছনে কার্লোস পেনার ভূমিকা আছে।উনি আমাকে ক্লাব সম্পর্কে তার সমস্ত পরিকল্পনা জানিয়েছেন।আগেও খেলেছি ভাজকুয়েজের সাথে,ওর সাথেও কথা হয়েছে।ওর সাথে আবার খেলবো ভেবেই ভালো লাগছে।

   

আশা রাখছি আগামী মরশুমে শীর্ষ স্থানে শেষ করবো।আমাদের দলটা এমনই বলে মনে করি।এফসি গোয়ার খেলার ধরন সম্পর্কে অবগত আমি,এবং তা আমাকে আনন্দিত করেছে।এমন অ্যাটাকিং ফুটবল খেলতে হলে সব সময় তটস্থ থাকতে হয় ডিফেন্ডার’কে।আমি তৈরী এমন ফুটবল খেলতে।”

বার্সেলোনায় জন্মগ্রহণ করেছিলেন মার্ক।কেরিয়ার শুরু বার্সেলোনার অ্যাকাডেমি ” লা মাসিয়া”য়।সেখানকার যুব দলের অধিনায়ক হন।খেলেছেন Lionel Messi, Andres Iniesta, Thiago Motta, Giovanni van Bronckhorst, Victor Valdes, Sergio Busquets, Pedro র মতো তারকার সাথে।এমনকি কোচ Carlos Pena -র সাথে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google