আইএসএলে প্রথম হার, শীর্ষস্থান খোয়াল মোহনবাগান

একটা সময় মুম্বই সিটি এফসির কোচ ছিলেন সার্জিও লোবেরা। সেই সময় মোহনবাগানকে হারিয়েছিল মুম্বই (Mohun Bagan)। এবার চিত্রটা অন্য। এখন মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা। কিন্তু এবারও মুম্বইয়ের কাছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mohun-bagan-vs-mumbai-city-isl-2026-first-loss

একটা সময় মুম্বই সিটি এফসির কোচ ছিলেন সার্জিও লোবেরা। সেই সময় মোহনবাগানকে হারিয়েছিল মুম্বই (Mohun Bagan)। এবার চিত্রটা অন্য। এখন মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা। কিন্তু এবারও মুম্বইয়ের কাছে হেরে গেলে সবুজ মেরুন। ১-০ ব্যবধানে হারের মুখ দেখলেন দিমিরা। আইএসএলে প্রথম হার মোহনবাগানের। শীর্ষস্থান খোয়াতে হল সবুজ মেরুনকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে দুই দলই। ২ মিনিটে মাঝমাঠে অনিরুদ্ধে থাপাকে ফাউল করেন মুম্বইয়ের দিয়াজ। হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। ৪ মিনিটের মাথায় সুন্দর গোলের সুযোগ এলেও কাজে লাগাতে পারলেন না মেরিনার্সরা। কামিন্স বাঁ-দিকে পাস দেন থাপাকে। চমকপ্রতভাবে লিস্টনের সঙ্গে বল আদান-প্রদান করেন থাপা। বক্সে ক্রস ভাসান লিস্টন। কিন্তু কাছাকাছি কেউ না থাকায় গোলের সুযোগ হাতছাড়া।

   

আরও দেখুনঃ নওফলের গোল, প্রথমার্ধ শেষে বাগানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে মুম্বাই

২৭ মিনিট নাগাদ গোলের খাতা খোলে মুম্বই। ছাংতের সঙ্গে পাস খেলেন দিয়াজ। সেই বল পেয়ে যান কাউকো। তিনি বাঁ-দিকে পাস দেন নওফলকে। ফ্লিক শটে বলটি জালে জড়াতে কোনও ভুল করেননি নওফল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় মুম্বই। আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেনি মোহনবাগান। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে মুম্বই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে যায় সবুজ মেরুন। কিন্তু গোলের দেখা মেলে না বাগান ব্রিগেডের।

গোলের আশায় ৮৯ মিনিটে স্ট্রাইকার মনবীর সিংকে মাঠে নামান সার্জিও লোবেরা। অতিরিক্ত সময় গোল করলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায় মোহনবাগানের গোল। শেষ পর্যন্ত গোলের খাতা খুলতে ব্যর্থ সার্জিও লোবেরার ছেলেরা। স্কোরলাইন ১-০। একাধিক সুন্দর গোলের সুযোগ হলেও ব্যর্থ। ফলস্বরূপ হার মোহনবাগানের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google