ডার্বি দিয়ে শুরু ডুরান্ড, বড় ম্যাচ প্রসঙ্গে কী বললেন মিগুয়েল?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বাকি মাত্র দুটো সপ্তাহ। তারপরেই শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল…

Miguel Figueira-reacts-to-kolkata-derby-before-durand-cup

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বাকি মাত্র দুটো সপ্তাহ। তারপরেই শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Kolkata Derby )। সূচি ঘোষণা হওয়ার পর থেকেই এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। গতবার ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না হলে ডার্বিতে টেক্কা দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। তবে সেইসব এখন অতীত। নয়া মরসুমে সাফল্য পেতে বদ্ধপরিকর দুই প্রধান। সেইমতো গত বৃহস্পতিবার থেকেই বাস্তব রায়ের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান।

অন‌্যদিকে খুব শীঘ্রই প্রস্তুতি শুরু করার কথা লাল-হলুদের। তবে এসবের মাঝেই আজ দুপুরে নিজেদের সোশ্যাল সাইট থেকে আরও এক বিদেশি ফুটবলারের যোগদানের কথা জানিয়ে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তিনি মিগুয়েল ফেরেইরা। গত মরসুমে লাল-হলুদ জার্সিতে জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ। পাশাপাশি সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল ও এসেছিল তাঁর ঝুলিতে। কিন্তু নতুন মরসুমে তিনি যে আর লাল-হলুদে থাকবেন না সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। অবশেষে আজ পরিষ্কার হয়ে গেল সমস্ত কিছু। দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন বাগান শিবিরে।

আসন্ন ডার্বি ম্যাচে তার ঝলক দেখার অপেক্ষায় রয়েছে সমর্থকরা। এই বড় ম্যাচ প্রসঙ্গে এই ব্রাজিলিয়ান মিডিও বলেন, ‘ কলকাতা ডার্বি সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের কাছে এই ম্যাচের মাহাত্ম্য কী সেটা আমি জানি। সেই ম্যাচের দিনের সঙ্গে অন্য ম্যাচের দিনের তুলনাই হয়না। এবার ডার্বিতে আমি সবুজ-মেরুন জার্সিতে খেলব। যেখানে যেই প্রতিযোগিতায় ডার্বি হবে মোহনবাগান জিতবে। সেজন, নিজের একশো শতাংশ দেব। নিশ্চিত থাকুন সমর্থকরা। ডার্বি জেতা মানে গোটা একটা সপ্তাহ ভাল যাওয়া। হারলে কষ্ট নিয়ে থাকতে হবে। দলের সমর্থকদের আমি সেই কষ্ট দিতে একদম চাইনা। ‘