লখনউ ম্যাচে পাথিরানা ফিরছেন, কেকেআরে একাধিক বদলের জোর সম্ভাবনা

Kolkata Knight Riders দলে বড় পরিবর্তনের ইঙ্গিত। Matheesha Pathirana ফেরায় বোলিং শক্তি বাড়বে, ওপেনিংয়েও আসতে পারে নতুন চমক।

matheesha-pathirana-kkr-IPL 2026

বিট্টু দত্ত, কলকাতা: মরসুমের শুরুটা ভালো না হলেও আগের ম্যাচে প্রথম জয় তুলে নিয়ে স্বস্তি পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই জয়ের ফলে দলীয় আত্মবিশ্বাসও কিছুটা বেড়েছে। ছয় দিনের বিরতির পর রবিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে কেকেআর। লক্ষ্য একটাই— টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় আরও শক্ত অবস্থান তৈরি করা। তবে এই ম্যাচে কলকাতার প্রথম একাদশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। আগের ম্যাচের আগে দল বদলের জোর সম্ভাবনা থাকলেও অধিনায়ক অজিঙ্ক রাহানে শেষ পর্যন্ত কোনও পরিবর্তন করেননি। একই দলকে সুযোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: রোহিতের প্রত্যাবর্তনে ঘুরবে ভাগ্য? প্লে-অফ স্বপ্নে ভরসা মুম্বই ইন্ডিয়ান্সের

যদিও সেই সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারত। কিন্তু শেষ দিকে রিঙ্কু সিংহ ও অনুকূল রায়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় কেকেআর। সাধারণত জয়ী দলে খুব বেশি বদল করা হয় না, কিন্তু লখনউয়ের বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী কিছু নতুন মুখ দেখা যেতে পারে।সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিং জুটি নিয়ে। মরসুমের শুরুতে ফিন অ্যালেনকে ওপেনার হিসেবে খেলানো হলেও তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। এরপর গত দু’টি ম্যাচে সুযোগ পান টিম সেইফার্ট। তিনিও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে এবার নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে সুযোগ দেওয়া হতে পারে। তিনি ওপেনার হিসেবে খেলতে পারেন, আবার প্রয়োজন হলে তিন নম্বরেও নামতে পারেন।

আরও পড়ুন: East Bengal: ওডিশা ম্যাচের আগে কী বললেন অস্কার ব্রুজো?

রাচিনকে খেলানোর সবচেয়ে বড় সুবিধা হল, তিনি ব্যাটের পাশাপাশি বল হাতেও কার্যকর। চার ওভার পর্যন্ত করাতে পারবেন রাহানে। লখনউয়ের পিচ সাধারণত বোলারদের সাহায্য করে, তাই অতিরিক্ত বোলিং বিকল্প দলকে বাড়তি সুবিধা দিতে পারে। যদি রাচিন প্রথম একাদশে থাকেন, তাহলে টিম সেইফার্টকে বসতে হতে পারে। এছাড়া ব্যাটিং অর্ডারে সুনীল নারাইনকে আবার ওপেনিংয়ে ফেরানোর ভাবনাও রয়েছে। নিচের দিকে নেমে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারছেন না।
আরও পড়ুন:
পাওয়ারপ্লেতে তাঁর বিধ্বংসী ব্যাটিং দলের জন্য বড় অস্ত্র হতে পারে। তাই রাহানের সঙ্গে শুরুতেই নারাইনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দলের অন্যতম দামী ক্রিকেটার ক্যামেরন গ্রিন অবশ্য নিশ্চিতভাবেই খেলবেন। নিলামে বিপুল অর্থ খরচ করে তাঁকে নেওয়া হয়েছিল। শুরুর দিকে ব্যর্থ হলেও সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তিনি রানে ফিরেছেন। কেকেআর যদি ধারাবাহিক সাফল্য চায়, তবে গ্রিনের ফর্মে থাকা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: মুম্বাই বনাম বেঙ্গালুরু মহারণ, পয়েন্ট টেবিলে টপ ফোরে থাকার লড়াই

আরও একটি বড় চমক হতে পারে মাথিশা পাথিরানাকে নিয়ে। শ্রীলঙ্কার এই পেসার চোটের কারণে এতদিন মাঠের বাইরে ছিলেন। নিলামে তাঁকে বড় অঙ্কের টাকায় কেনা হয়েছিল, তাই সুস্থ হলে নিয়মিত খেলানোর পরিকল্পনাই ছিল দলের। আগের ম্যাচের আগে তিনি দলে যোগ দিলেও মাঠে নামানো হয়নি। রবিবার লখনউয়ের বিরুদ্ধে তাঁকে প্রথমবার খেলানো হতে পারে।যদি পাথিরানা খেলেন, তাহলে সম্ভবত রভম্যান পাওয়েলকে বাইরে বসতে হবে।

আরও পড়ুন: চলে গেলেন অলিম্পিক হকি তারকা গুরবক্স সিং গ্রেওয়াল ! শোকে ভারতীয় ক্রীড়াজগৎ

কারণ রাচিন দলে থাকলে একজন অতিরিক্ত অলরাউন্ডার পাওয়া যাবে, ফলে বিদেশি বোলার নেওয়ার সুযোগ বাড়বে। বাকি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, অনুকূল রায়, রমনদীপ সিংহ, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরাকে দেখা যেতে পারে। সব মিলিয়ে লখনউ ম্যাচে কেকেআর নতুন পরিকল্পনা নিয়ে নামতে চলেছে। জয় পেলে মরসুমে ঘুরে দাঁড়ানোর পথ আরও সহজ হবে।

কেকেআরের সম্ভাব্য একাদশ

অজিঙ্ক রাহানে (অধিনায়ক), সুনীল নারাইন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, মাথিশা পাথিরানা (ইমপ্যাক্ট প্লেয়ার)।