লাল-হলুদের অনুশীলনে ফিরলেন কেভিন, কবে ফিরবেন মাঠে?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অনবদ্য জয়ের মধ্য দিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ‌দল। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছিল জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে। তারপর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kevin-sibille-returns-training-east-bengal-fc-goa-match-update

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অনবদ্য জয়ের মধ্য দিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ‌দল। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছিল জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে। তারপর সেই ধারাবাহিকতা বজায় রেখেই দ্বিতীয় ম্যাচে এসেছিল জয়। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লি। তাঁদের বিরুদ্ধে ও বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল অস্কার ব্রুজোর ছেলেরা। যারফলে টানা দুইটি ম্যাচ জয় করে একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন: সেমিফাইনালে ‘ভিলেন’ বৃষ্টি? জেনে নিন আইসিসির নিয়ম

সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। গত কয়েকদিন আগেই নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েন কোয়েলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নেমেছিল দল। সেই ম্যাচে প্রথমদিকে এগিয়ে গেলেও পরবর্তীতে বজায় ছিল না সেই ধারাবাহিকতা। শেষ পর্যন্ত রেই তাচিকাওয়ার গোল পয়েন্ট পাওয়ার আশা সম্পূর্ণ রূপে শেষ করে দেয় মশাল ব্রিগেডের। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। তবে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সৌভিক চক্রবর্তীরা। কিন্তু লড়াইটা যে সহজ নয় সেটা বলাই চলে।

   

আরও পড়ুন: সেমিতে টিম ইন্ডিয়া, সূর্যদের পরামর্শ মহারাজের

আগামী ৫ই মার্চ আইএসএলের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে হবে মানোলো মার্কেজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে। বলাবাহুল্য, এবারের এই সুপার কাপের ফাইনালে তাঁদের কাছে আটকে গিয়েই খেতাব হাতছাড়া হয়েছিল মশাল ব্রিগেডের। নিজেদের ঘরের মাঠে এবার তাঁদের বিপক্ষে বদলা নেওয়ার পরিকল্পনা থাকবে মহম্মদ রশিদ থেকে শুরু করে আনোয়ার আলিদের। কিন্তু লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। তার উপরে রয়েছে চোট সমস্যা।

আরও পড়ুন: ইজরায়েলি হামলায় নিহত ইরানের ২০ মহিলা ভলিবল খেলোয়াড়, শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব

বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টের শুরুতেই চোটের কবলে পড়তে হয়েছে দলের একাধিক ফুটবলারকে। আর্জেন্টাইন তারকা কেভিন সিবিলে থেকে শুরু করে নাওরেম মহেশ সিং, মহম্মদ রাওকিপ সহ সাউল ক্রেসপোর মতো ফুটবলাররা।‌ যেটা নিঃসন্দেহে প্রভাব ফেলেছে দলের পারফরম্যান্সে। তবে অবশেষে গত সোমবার থেকেই দলের অনুশীলনে যোগদান করেছেন কেভিন। যতদূর খবর আপাতত ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব সারবেন তিনি। সব ঠিকঠাক থাকলে দলের পঞ্চম কিংবা ষষ্ঠ ম্যাচ থেকে মাঠে ফিরতে পারেন তিনি। অন্যদিকে, সাউল ক্রেসপো আদৌও গোয়া ম্যাচ খেলবেন কিনা সেটা স্পষ্ট হয়নি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google