HomeSports Newsইজরায়েলি হামলায় নিহত ইরানের ২০ মহিলা ভলিবল খেলোয়াড়, শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব

ইজরায়েলি হামলায় নিহত ইরানের ২০ মহিলা ভলিবল খেলোয়াড়, শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব

সোহিনী পোড়েল, কলকাতা: যুদ্ধের অশনি সঙ্কেতে (Middle East Conflict) অন্ধকার নেমেছে মধ্যপ্রাচ্যের আকাশে। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এর প্রভাব পড়েছে খেলার ময়দানেও। এবার ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের ২০ জন মহিলা ভলিবল প্লেয়ারের। প্রাণ হারিয়েছেন ইরানের মহিলা ভলিবল দলের কোচও। এই খবর জানিয়েছে ইরানের টেলিভিশন চ্যানেল আল মায়েদান।

সূত্রের খবর, দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের লামার্দ শহরে মিসাইল হামলা চালায় ইজরায়েল। সেই মিসাইল গিয়ে পড়ে একটি জিমে। এর জেরে মৃত্যু হয়েছে জিমে থাকা ২০ জন মহিলা ভলিবল প্লেয়ার ও তাঁদের কোচের। একটি প্রতিযোগিতার জন্য ক্লোজড ডোর অনুশীলন করছিলেন মহিলা ভলিবল প্লেয়াররা। মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যান তাঁরা। বিস্ফোরণের তীব্রতায় ধূলিসাৎ হয়ে গিয়েছে খেলার সরঞ্জাম। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়।

   

মহিলা ভলিবল প্লেয়ারদের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, ইরানের ২০ জন মহিলা ভলিবল প্লেয়ারের মৃত্যুতে শোকাহত। হামলার জেরে এলাকায় ভলিবল খেলা প্রশ্নের মুখে। বলে রাখা ভালো, যুদ্ধের দাবানলের জেরে দুবাই, আবু ধাবি, ইরান, ইজরায়েল সহ একাধিক আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। এর জেরে দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আলবেনিয়ায় আটকে ভারতের মহিলা কুস্তি দল।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর