Home Sports News Joni Kauko: মোহন-তরীকে বিদায় জানানোর পথে জনি কাউকো!

Joni Kauko: মোহন-তরীকে বিদায় জানানোর পথে জনি কাউকো!

Mohun Bagan Joni KaukO

জনি কাউকো (Joni Kauko) কি মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) থাকবেন? এই প্রশ্নে এখন নেট পাড়ার উত্তাপ বৃদ্ধি পাচ্ছে ক্রমে। ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার দল বদল করতে পারেন, এমন সম্ভাবনার কথা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

- Advertisement -

Mumbai City FC: জল্পনা উড়িয়ে মুম্বইতেই থাকছেন তিরি

   

গত মরসুমের মাঝপথে জনি কাউকো এসে মোহন-তরীর হাল ধরেছিলেন। হুয়ান ফেরান্দোর বদলে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হয়ে এসেছিলেন লোপেজ হাবাস। তিনিই বাগানের আইএসএল দলে কাউকোকে যুক্ত করেন।

হুগো বুমোসকে সরিয়ে জনি কাউকোকে স্কোয়াডের অঙ্গে যুক্ত করা এবং মাঠে নামানোর সিদ্ধান্ত সহজ ছিল না। দীর্ঘ দিন পর চোট কাটিয়ে মাঠে নেমেছিলেন কাউকো। মোহনবাগান সুপার জায়ান্টের লিগ শিল্ড জয়ের অন্যতম কারিগর ফিনল্যান্ডের জনি কাউকো। কিন্তু পরের মরসুমে তিনি বাগানের হয়ে খেলবেন কি না সে ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছিল। ২০২৩-২৪ মরসুম শেষ হওয়ার পর থেকে কাউকোকে নিয়ে জল্পনা জারি রয়েছে।

Sheikh Sahil: অন্য ক্লাবের প্রস্তাব ফিরিয়ে জামশেদপুরেই থাকছেন সাহিল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, বাগান থেকে অন্য দলে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। নর্থ ইস্ট ইউনাইটেড তারকা মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে উৎসাহী বলে মনে করা হচ্ছে। জল্পনা কতটা সত্যি সে ব্যাপারেও সংশয় রয়েই যাচ্ছেন। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা না করা পর্যন্ত হয়তো কাটবে না এই জল্পনার জট।

Follow on Google