Mohun Bagan SG: দিমির থেকে পিছিয়ে জেমি! মূল্য ১৩ কোটি

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) স্কোয়াডে তারকার ছড়াছড়ি। ভারতীয় ফুটবল দলের তারকাদের পাশাপাশি নামকরা বিদেশি ফুটবলাররা রয়েছেন দলে। জেমি ম্যাকলারেন বাগানের তারকাখচিত স্কোয়াডের নবতম সংযোজন। তাঁকে টেক্কা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dimitri Petratos Greg Stewart Jason Cummings

মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) স্কোয়াডে তারকার ছড়াছড়ি। ভারতীয় ফুটবল দলের তারকাদের পাশাপাশি নামকরা বিদেশি ফুটবলাররা রয়েছেন দলে। জেমি ম্যাকলারেন বাগানের তারকাখচিত স্কোয়াডের নবতম সংযোজন। তাঁকে টেক্কা দিচ্ছেন দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos)।

   

মুম্বই ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের জন্য জোড়া সুখবর

এই টেক্কা দেওয়ার ব্যাপারটা অবশ্য অনলাইন গেমিংয়ের (ISL Fantasy)। মাঠে নেমে খেলাধুলার পাশাপাশি অনলাইন স্পোর্টস এখন খুব জনপ্রিয়। অনলাইন স্পোর্টস নিয়ে হয় আলাদা টুর্নামেন্ট। ইন্ডিয়ান সুপার লিগকে কেন্দ্র করেও রয়েছে অনলাইন স্পোর্টস ইভেন্ট। গেমাররা সব সময় চাইবেন নিজেদের দল যেন সেরা হয়। কিন্তু চাইলেই তো আর হল না। কোন ফুটবলারের দাম কেমন, পারফরম্যান্স কেমন ইত্যাদি একাধিক বিষয় দল সাজানোর সময় মাথায় রাখতে হয়।

আইএসএল ফ্যান্টাসি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তিন তারকার মূল্য তুলে ধরা হয়েছে পোস্টের মাধ্যমে। এই তিন ফুটবলার হলেন দিমিত্রি পেত্ৰাতস, জেমি ম্যাকলারেন ও গ্রেগ স্টুয়ার্ট। দিমি ইতিমধ্যে মোহনবাগান সমর্থকদের কাছে কিংবদন্তিতুল্য। সম্প্রতি সময়ে সবুক মেরিন ব্রিগেডের সাফল্যের পিছনে অন্যতম কারিগর দিমিত্রি। জেমি ও গ্রেগ সুপার জায়ান্টের স্কোয়াডের নবতম সংযোজন।

৪ মারার পরেই চোট, আর থাকতে পারলেন না মাঠে

মোহনবাগান সুপার জায়ান্টের পোস্ট অনুযায়ী আইএসএল ফ্যান্টাসিতে পেত্ৰাতসের মূল্য ১৩ কোটি টাকা, জেমির মূল্য ১১.৫ কোটি টাকা ও গ্রেগের মূল্য ১০ কোটি টাকা। ফ্যান্টাসি স্পোর্টসে আপাতত সবুজ মেরুন স্কোয়াডের দুই বিদেশি ফুটবলারকে টেক্কা দিচ্ছেন দিমিত্রি পেত্রাতস।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google