
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল (ISL 2026)। বলতে গেলে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি করে নিচ্ছে দলগুলি। শেষ কয়েক সপ্তাহে একের পর এক প্রস্তুতি ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেনদের। এমনকি নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছেন দিমিত্রি পেত্রাতোস। সুপার কাপের হতাশা ভুলে এবার আইএসএলে নিজেদের কতটা মিলে ধরতে পারেন বাগান ফুটবলার সেদিকে নজর থাকবে প্রত্যেকের।
আরও পড়ুন
বিদায় জানিয়েছে পাঞ্জাব, আইএসএলের এই দলে যোগ দিতে পারেন রবি
খসড়া সূচি অনুযায়ী দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের বিপক্ষের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। অনুশীলন ম্যাচগুলির পর এই ম্যাচেও জয় পেতে চাইবেন নবনিযুক্ত কোচ সার্জিও লোবেরা। ঠিক একদিন পরেই অভিযান শুরু করবে পড়শী ক্লাব ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের প্রতিপক্ষ জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। এছাড়াও আগের দিন জামশেদপুরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু কোথায় সম্প্রচারিত হবে এই প্রথম ডিভিশন লিগের ফুটবল টুর্নামেন্ট?
আরও পড়ুন
বয়কটের ফল হাতে নাতে! বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত
শেষ হয়ে যেতে পারে পাক ক্রিকেট! বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান
সেই নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক ধোঁয়াশা ছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। এমনকি এই নিয়ে সরগরম হয়ে উঠেছিল ভারতীয় সংবাদ মাধ্যম। অবশেষে গত কয়েকদিন আগে টুর্নামেন্ট সম্প্রচারের বিবৃতি জারি করে ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তথা এআইএফএফ। সেই অনুযায়ী এবার ফ্যানকোডের মধ্য দিয়ে আইএসএলের ম্যাচগুলিতে নজর রাখতে পারবেন ফুটবলপ্রেমীরা। তবে বিগত বছর গুলির তুলনায় এবার যথেষ্ট কমেছে বাজেট। আমূল বদল লক্ষ্য করা গেছে ম্যাচ প্রতি সম্প্রচারের খরচে।
তবে এসবের মাঝেই আইএসএলের জন্য বিশেষ পাস চালু করল ফ্যানকোড। সেই অনুযায়ী ২৯৯ টাকার বিনিময়ে গোটা টুর্নামেন্টের সাবস্ক্রিপশনের সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের কাছে। এছাড়াও এক একটি ম্যাচ দেখতে হলে ৯টাকার আলাদা পাস সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। তবে সিজন পাসের ক্ষেত্রে বিশেষ কোড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত ছাড়।













