Monday, May 25, 2026
Home Sports News ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছেড়ে এবার গোকুলামে গেলেন এই তারকা

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছেড়ে এবার গোকুলামে গেলেন এই তারকা

Nasib Rahman,Gokulam Kerala FC

নয়া সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল গোকুলাম কেরালা (Gokulam Kerala FC)। যেখানে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গত গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক দেশি ও বিদেশি ফুটবলারের নাম। গুরসিমরত গিল থেকে শুরু করে জাংজিগান কুকি ও স্যামুয়েল কিনশির মতো ফুটবলারদের দলে যোগদানের কথা আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণের দুইবারের আইলিগ জয়ীরা। এই সমস্ত ফুটবলারদের নিয়েই এবার নতুন করে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে সমর্থকরা।

- Advertisement -

আরও পড়ুন: শেষ হয়ে যেতে পারে পাক ক্রিকেট! বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান

কিন্তু শুধুমাত্র দেশীয় ফুটবলার নয়। বিদেশী নির্বাচনে ও যথেষ্ট চমক দিচ্ছে আইলিগের এই ফুটবল ক্লাব। কিছুদিন আগেই রক্ষণভাগ মজবুত করতে মাতিয়াস হার্নান্দেজের মতো দাপুটে স্প্যানিশ সেন্টার ব্যাককে দলে টেনেছে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে ব্রুনেইয়ের ডিপিএমএম এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ফুটবলার। পাশাপাশি ইউরোপের ও বিভিন্ন ফুটবল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বিদেশি তারকার। কিন্তু তিনি একানন। পরবর্তীতে আফগানিস্তানের এক ডিফেন্ডার আমিদ আরেজুকে দলে টানে ম্যানেজমেন্ট।

   

আরও পড়ুন: দিল্লিতে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ আইলিগের এই বিদেশির

এসবের মাঝেই এবার এক ভারতীয় ফুটবলারকে দলে টানল আইলিগ জয়ীরা। তিনি নসীব রহমান। পূর্বে, কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন এই দাপুটে মিডফিল্ডার। মশাল ব্রিগেডের হয়ে কলকাতা ফুটবল লিগের পাশাপাশি রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে বেশকিছু ম্যাচ খেললেও প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে সেভাবে সুযোগ পাননি। তাই এবার বিনো জর্জের দল ছেড়ে আইলিগ খেলার উদ্দেশ্যে যোগ দিলেন গোকুলামে। আপাতত লোন চুক্তির মধ্য দিয়েই তাঁকে টানল এই দল।

মোদীর হাত ধরে ভারতে ফিরছে ফর্মুলা ১

শেষ হয়ে যেতে পারে পাক ক্রিকেট! বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান

ফিট না হওয়ায় এখনও ছাড়পত্র পাননি ওয়াশিংটন সুন্দর, কেন তা জেনে নিন

Follow on Google