মঙ্গলের রাতে ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল শহর কলকাতা

কলকাতা: মঙ্গলবার রাতে হঠাৎই কেঁপে উঠল কলকাতা। (earthquake)রাত ৯টার কিছু পর শহরের বিভিন্ন প্রান্তে মানুষ আচমকা মাটির দুলুনি অনুভব করেন। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে…

earthquake-felt-in-kolkata-west-bengal

কলকাতা: মঙ্গলবার রাতে হঠাৎই কেঁপে উঠল কলকাতা। (earthquake)রাত ৯টার কিছু পর শহরের বিভিন্ন প্রান্তে মানুষ আচমকা মাটির দুলুনি অনুভব করেন। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বহুতল আবাসনের বাসিন্দারা দৌড়ে বেরিয়ে আসেন খোলা জায়গায়, কেউ কেউ ফোন করে খোঁজ নিতে শুরু করেন প্রিয়জনদের। কিছুক্ষণের জন্য হলেও শহরের স্বাভাবিক ছন্দ থমকে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। কম্পনের প্রভাব শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও মাটি কেঁপে ওঠার খবর মিলেছে। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার অঞ্চলে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

   

আরও দেখুন:রাজনীতিই কাল হল! জেলে ভয়ঙ্কর পরিণতির পথে বিশ্বকাপ জয়ী

এখনও পর্যন্ত প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাণহানিরও কোনও তথ্য নেই। তবে শহর কলকাতা ও আশপাশের এলাকায় ঘন ঘন ভূকম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছেন এই দুলুনি কি ভবিষ্যতের বড় কোনও বিপদের ইঙ্গিত?

ভূমিকম্পবিদদের মতে, মায়ানমার ও উত্তর-পূর্ব ভারতের অঞ্চলটি ভূতাত্ত্বিক ভাবে অত্যন্ত সক্রিয়। ভারতীয় ও বার্মা টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই এলাকায় মাঝেমধ্যেই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়। সেই কম্পনের তরঙ্গ অনেক সময় পূর্ব ভারত ও বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতের কম্পনও সেই কারণেই কলকাতা পর্যন্ত অনুভূত হয়েছে বলে মনে করা হচ্ছে।