দিল্লিতে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ আইলিগের এই বিদেশির

আইএসএলের কথা মাথায় রেখে সপ্তাহ কয়েক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi)। সুপার কাপে আশানুরূপ ফল না হলেও আসন্ন টুর্নামেন্টে…

matija-babovic-challenge-at-sporting-club-delhi-isl

আইএসএলের কথা মাথায় রেখে সপ্তাহ কয়েক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi)। সুপার কাপে আশানুরূপ ফল না হলেও আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য রাজধানীর এই দলের। নিজেদের পরিকল্পনা অনুযায়ী দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী নির্বাচনে ও চমক রাখার প্রচেষ্টা ছিল ম্যানেজমেন্টের। সেইমত গত কয়েকদিনে একের পর এক ফুটবলারদের যোগদানের পাশাপাশি বেশ কিছু খেলোয়াড়দের রিলিজ করার কথা জানিয়ে দিয়েছিল আইএসএলের এই নব নামাঙ্কিত ফুটবল দল।

আরও পড়ুন: মোহনবাগানের এই ফুটবলারকে দলে টেনে নিল কেরালা

যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল দুই ভারতীয় ফুটবলারের নাম। যাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আইমেন এবং মোহাম্মদ আজহার। পূর্বে দক্ষিণের ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই ভাতৃদ্বয়। তবে আইএসএলের আগে তাঁদের যে দল বদল হবে সেই আভাস মিলতে শুরু করেছিল গত কয়েক সপ্তাহ থেকেই। শেষ পর্যন্ত গত রবিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁদের যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে ম্যানেজমেন্ট। এছাড়াও এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতীয় তারকা আশুতোষ মেহেতা।

   

Serbian Forward Matija Babovic Joins Inter Kashi FC

আরও পড়ুন: এই হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে দলে টানতে চাইছে ইন্টার কাশী

আগে জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন তিনি। এবার নতুন দল নতুন চ্যালেঞ্জ। তবে শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয়, নিজেদের আক্রমণভাগকে শক্তিশালী করতে এবার এক সার্বিয়ান সেন্টার ফরোয়ার্ডকে দলে টেনে নিল আইএসএলের এই ক্লাব। তিনি মাতিজা বাবোভিচ। পূর্বে আন্তোনিও লোপেজ হাবাসের শক্তিশালী ইন্টার কাশী ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই বিদেশি তারকা। এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে খেলতে চলেছেন তিনি। নিঃসন্দেহে লড়াইটা যে অনেকটা কঠিন সেটা ভালো মতোই বুঝতে পারছেন এই বিদেশি।

শুধুমাত্র ইন্টার কাশী নয়। আগে ডেম্পো স্পোর্টস ক্লাব থেকে শুরু করে গোকুলাম কেরালার মতো দলের হয়েও খেলেছিলেন বছর ছাব্বিশের এই স্ট্রাইকার।