
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উদ্যোগে ভারতে ফর্মুলা ১-এর (Formula 1)ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে! ২০১৩ সালের পর থেকে যে বিশ্বমানের মোটরস্পোর্ট ইভেন্ট ভারত থেকে বিদায় নিয়েছিল, তা এবার ফিরে আসতে পারে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সক্রিয়ভাবে কাজ করছে পুরনো সমস্যাগুলো দূর করে ফর্মুলা ১ ম্যানেজমেন্ট (FOM)-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এই উদ্যোগকে অনেকে ভারতের গ্লোবাল স্পোর্টিং ডেস্টিনেশন হওয়ার বড় পদক্ষেপ বলে দেখছেন কমনওয়েলথ গেমস ২০৩০ এবং অলিম্পিক্স বিডের সঙ্গে যুক্ত করে।২০১১ সালে উদ্বোধন হওয়া গ্রেটার নয়ড়ার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (BIC) ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনবার ভারতীয় গ্র্যান্ড প্রি আয়োজন করেছিল। সেবার সেবাস্টিয়ান ভেটেল, ফার্নান্দো আলোনসো, লুইস হ্যামিলটনের মতো তারকারা এখানে দৌড়েছিলেন।
বাংলায় ডিজি ইস্যুতে দিল্লি হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার UPSC-র
কিন্তু ট্যাক্স, রেগুলেটরি জটিলতা, অপারেশনাল খরচ এবং জয়পী গ্রুপের আর্থিক সংকটের কারণে ২০১৪ থেকে এটি বন্ধ হয়ে যায়। সার্কিটটি এখন যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (YEIDA)-র অধীনে, যারা এটি রক্ষণাবেক্ষণ করছে।সাম্প্রতিক খবর অনুযায়ী, ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া নিজে BIC-তে গিয়ে পরিদর্শন করেছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।
মন্ত্রক সূত্র জানিয়েছে, সরকার পুরনো ট্যাক্স বোঝা, ব্যুরোক্র্যাটিক বাধা এবং অন্যান্য অপারেশনাল সমস্যা দূর করার জন্য কাজ করছে। এই সমস্যাগুলোই আগে F1-এর প্রস্থানের কারণ হয়েছিল। এখন সরকার চাইছে সার্কিটটিকে ২-৩ বছরের জন্য একটা প্রফেশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে তুলে দেওয়া যাতে তারা F1-এর ফিরে আসার প্রক্রিয়া সামলাতে পারে।
একটা জাপানি কোম্পানির আগ্রহও দেখা গেছে এই ইভেন্ট আয়োজনে।উচ্চপর্যায়ের আলোচনা চলছে ভারত সরকার, FOM এবং অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে। এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট এবং গুরুতর। বিশেষজ্ঞরা বলছেন, যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় গ্র্যান্ড প্রি ফিরে আসতে পারে।
এটি শুধু মোটরস্পোর্টের জন্য নয়, ভারতের অর্থনীতি, পর্যটন এবং যুবকদের জন্যও বড় সুযোগ। F1-এর মতো গ্লোবাল ইভেন্ট দেশে এলে লক্ষ লক্ষ দর্শক, স্পনসরশিপ এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ আসবে।এই উদ্যোগ মোদী সরকারের বৃহত্তর ভিশনের অংশ ভারতকে বিশ্বের শীর্ষ ক্রীড়া গন্তব্য করে তোলা। ২০৩০ সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজনের পরিকল্পনা এবং ২০৩৬ অলিম্পিক্সের বিডের সঙ্গে এটি যুক্ত। MotoGP, Formula E-এর মতো অন্যান্য মোটরস্পোর্ট ইভেন্টও ভারতে জনপ্রিয় হচ্ছে। F1-এর ফিরে আসা সেই ধারাবাহিকতায় বড় মাইলফলক হবে।













