বিদায় জানিয়েছে পাঞ্জাব, আইএসএলের এই দলে যোগ দিতে পারেন রবি

এবারের মরসুমের শুরুর দিকটা আহামরি থাকেনি পাঞ্জাব এফসির (Ravi ISL)। ডুরান্ডে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে সেই ধাক্কা কাটিয়ে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স ...

By Sayan Sengupta

Published:

Follow Us
ravi-isl-transfer-punjab-fc-exit

এবারের মরসুমের শুরুর দিকটা আহামরি থাকেনি পাঞ্জাব এফসির (Ravi ISL)। ডুরান্ডে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে সেই ধাক্কা কাটিয়ে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা ছিল ইন্ডিয়ান সুপার লিগের এই শক্তিশালী ফুটবল ক্লাবের। কিন্তু সেখানে ও আসেনি সাফল্য। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করার পর অনায়াসেই দল সেমিফাইনালে গেলে ও পরবর্তীতে এগোনো সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কাছে।

সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সমর্থকরা। এবার এই ধাক্কা কাটিয়ে আগামী দিনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেদের। সাময়িক বিরতির পর আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ। সেই কথা মাথায় রেখে বেশকিছু সপ্তাহ আগে থেকেই বদল দেখা গিয়েছিল তাঁদের দলের অন্দরে। সাপোর্টিং স্টাফেদের পাশাপাশি খেলোয়াড় নির্বাচনে ও ছিল চমক। গত কয়েকদিনে সেইমতো একাধিক ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করে ব্যাপকভাবে।

   

আরও দেখুন: ব্যার্থ হচ্ছে ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ! তদন্তে নামলেন দোভাল

তবে দলের গোলরক্ষক রবি কুমারের সঙ্গে এই বছরের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত চুক্তি থাকলেও কয়েকদিন আগেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছে দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব। যেটা কিছুটা হলেও অবাক করেছিল সকলকে। মনে করা হচ্ছিল খুব শীঘ্রই তাঁকে দলে টেনে নেবে ইন্ডিয়ান সুপার লিগের কোনও ফুটবল দল। বর্তমানে সেই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। যেখানে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে দেশের ইস্পাত নগরীর ফুটবল দল জামশেদপুর এফসির কথা। শোনা যাচ্ছে, নিজেদের দলকে শক্তিশালী করতে তাঁকে ধরে টানতে চলেছে জামশেদপুর।

যারফলে এবার এই দলের জার্সিতেই খেলতে দেখা যেতে পারে রবিকে। গত সুপার কাপে স্টিভেন ডায়াসের উপর দলের দায়িত্ব থাকলেও আইএসএলের আগে নিজেদের প্রাক্তন কোচ ওয়েন কোয়েলকে ফিরিয়েছে জামশেদপুর। তাঁর তত্ত্বাবধানে এবার দল কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google