হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পঞ্জাব – রাজস্থান

Kolkata, April 28: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ টুর্নামেন্টে এখন মধ্যস্থলে। প্রত্যেক দলের ৭টি বা ৮টি করে ম্যাচ হয়ে গিয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার প্রতিযোগিতার ৪০তম ম্যাচে মুখোমুখি…

Kolkata, April 28: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ টুর্নামেন্টে এখন মধ্যস্থলে। প্রত্যেক দলের ৭টি বা ৮টি করে ম্যাচ হয়ে গিয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার প্রতিযোগিতার ৪০তম ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিধর দল – রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস। মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। IPL 20-26

এ মরসুমে দুরন্ত ছন্দে শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস। এখনো পর্যন্ত কোনো দল হারাতে পারেনি তাদের। মোট ৭ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে মগডালে বসে প্রীতি জিন্টার দল। ব্যাটিংয়ে-বোলিংয়ে চনমনে খেলোয়াড়রা। প্রত্যেক ব্যাটসম্যান ছন্দে রয়েছেন এবং নিয়মিত রান পাচ্ছেন। পাশাপাশি বোলাররাও ভরসা যোগাচ্ছে। আজকের ম্যাচটি জিততে পারলে প্লে-অফের আরও কাছে পৌঁছে যাবে তারা। তাই আজ পঞ্জাব শিবিরের উদ্দেশ্য ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে যেন তেন প্রকারে ম্যাচটি জেতা।

Advertisements

উল্টোদিকে রাজস্থান রয়্যালসও খুব একটা পিছিয়ে নেই। পঞ্জাবের থেকে একটি ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রিয়ান পরাগের দল। তরুণ ব্যাটসম্যান যশস্বী ও বৈভব নির্ভীকভাবে ব্যাট করছেন। কিন্তু তাঁদের উইকেট পড়লে দলকে সতীর্থরা ভরসা জোগাতে ব্যর্থ। অধিনায়ক রিয়ানের ইনিংসও টলমলে। রাজস্থানের বোলাররা একেবারে নিষ্প্রভ নয়। আজকের ম্যাচটি জিততে পারলে বেঙ্গালুরুকে সোজা দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রাজস্থানের কাছে। এই সুযোগ হারাতে চাইবে না অধিনায়ক রিয়ান পরাগ।

পরিসংখ্যান অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দুটি দল মোট ৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সেক্ষেত্রে পঞ্জাব কিংসের ১৩টি জয়ের তুলনায় রাজস্থান রয়্যালস ১৭টি জয় নিয়ে এগিয়ে আছে।
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মুল্লানপুরে আকাশ মেঘলা থাকবে। নিউ চণ্ডীগড়ের কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ২৯° সেলসিয়াস থাকবে এবং আর্দ্রতা ৪০ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকবে।

মুল্লানপুরের এই স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য চমৎকার। এটি একটি হাই-স্কোরিং ভেন্যু। গত দুটি ম্যাচে চারটি ইনিংসে ২১৯, ২২৩, ২৫৪ এবং ২০০-এর মতো স্কোর দেখা গেছে। এছাড়া বল ব্যাটে সুন্দরভাবে আসে এবং গতিও বেশ ধারাবাহিক। দ্বিতীয় ইনিংসে শিশির টসের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং উভয় দলই দ্বিতীয় ইনিংসে খেলতে চাইতে পারে।

পঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), প্রিয়ংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: নেহাল ওয়াধেরা।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, তুষার দেশপান্ডে, নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: রবি বিষ্ণোই।