আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ান: ভারত পাঠিয়েছে ১৬ সদস্যের দল

‘আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২৬ স্টেজ ওয়ান, বর্তমানে মেক্সিকোর ‘জার্দিন দেল আর্টে পুয়েবলা’-তে ৭ থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে (Archery World Cup)। প্রথমবারের মতো বিশ্বকাপের…

‘আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২৬ স্টেজ ওয়ান, বর্তমানে মেক্সিকোর ‘জার্দিন দেল আর্টে পুয়েবলা’-তে ৭ থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে (Archery World Cup)। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন করছে এই শহরটি।

বিশ্বকাপের এই প্রথম পৃথিবীর ৩২টি দেশের ২৩০ জনেরও বেশি তীরন্দাজ অংশ নিচ্ছেন। আর্চারি বিশ্বকাপের এই প্রথম পর্যায়ে ভারত ১৬ সদস্যের দলকে মাঠে নামাচ্ছে। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে পুরুষদের রিকার্ভ টিম ইভেন্ট। ওই স্বর্ণপদক জেতার দারুণ সাফল্যের রেশ নিয়ে দলটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

   

তবে পুয়েবলা তে আয়োজিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ান ভারতীয় তীরন্দাজদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জের। কারণ সেখানে একাধিক অলিম্পিক পদকজয়ী ও রিকার্ভে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্র্যাডি এলিসন এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কম্পাউন্ড তীরন্দাজ সারা লোপেজের মতো প্রভাবশালী তীরন্দাজ অংশগ্রহণ করছেন। ফলে এই প্রতিযোগিতা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আর্চারি বিশ্বকাপ ২০২৬ স্টেজ ওয়ান-এর জন্য ভারতের দল:
কম্পাউন্ড মহিলা দল: অদিতি স্বামী, জ্যোতি সুরেখা ভেন্নাম, প্রগতি, মধুরা ধামানগাঁওকর
কম্পাউন্ড পুরুষ দল: কুশল দালাল, ওজস দেওতালে, সাহিল যাদব, অভিষেক ভার্মা
রিকার্ভ মহিলা: দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, সিমরনজিৎ কৌর, কুমকুম অনিল মোহদ
রিকার্ভ পুরুষ: ধীরাজ বোম্মাদেভারা, অতনু দাস, তরুণদীপ রাই, যশদীপ সঞ্জয় ভোগে।

এই পর্যায়ে ব্যক্তিগত ইভেন্টগুলিতে স্বর্ণপদক বিজয়ীরা ১২ থেকে ১৩ সেপ্টেম্বর মেক্সিকোর সালটিলোতে আয়োজিত বিশ্বকাপ ফাইনালের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবেন।