গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

সোহিনী পোড়েল, কলকাতা: আইএসএলের শুরুটা ভালো করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। টানা ২ ম্যাচে জয় পায় মশাল বাহিনী। তবে তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ে লাল হলুদ। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
east-bengal-vs-fc-goa-isl-match-result-goalless-draw

সোহিনী পোড়েল, কলকাতা: আইএসএলের শুরুটা ভালো করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। টানা ২ ম্যাচে জয় পায় মশাল বাহিনী। তবে তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ে লাল হলুদ। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে গোয়ার বিরুদ্ধে নামে ইস্টবেঙ্গল। হাজার চেষ্টা করেও গোলের মুখ দেখতে পেল না লাল হলুদ। গোলশূন্য ড্র করে করে ম্যাচে সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। যুবভারতীতে দর্শক সংখ্যা ছিল ১২ হাজার ৮৫৩।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় দুই দল। ৭ মিনিটের মাথায় বিপদে পড়ত ইস্টবেঙ্গল। মাঝ মাঠ থেকে বল পেয়ে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে যান গোয়ার ঈশান পন্ডিত। পেনাল্টি বক্সের মধ্যে অনবদ্য ট্যাকল করেন আনোয়ার আলি। গোয়ার গোল আটকে দেন তিনি। এরপর থেকে একের পর এক আক্রমণে যায় লাল হলুদের ফুটবলাররা। ১৭ মিনিট নাগাদ মাঝমাঠ থেকে বল নিয়ে ডি বক্স পর্যন্ত দুরন্ত গতিতে একা উঠে যান এজেজারি। বল বাড়ান মিগুয়েলকে। কিন্তু ফিনিশিং ভালো ভাবে করতে পারেননি। সুবর্ণ সুযোগ মিস করে লাল হলুদ।

   

২০ মিনিটের পর থেকে শুরু হয় দুই দলের মধ্যে লড়াই। গোলের সুযোগ এলেও দু দলই মিস করে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে ডান প্রান্ত থেকে একের পর এক আক্রমণে যায় লাল হলুদ। কিন্তু গোলের দেখা পাওয়া যায় না। গোয়া হোক বা ইস্টবেঙ্গল গোলের খাতা খুলতেই ব্যর্থ। গোটা ম্যাচে ৪ টি হলুদ কার্ড দেখানো হয়েছে। স্কোরলাইন ০-০। হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়তে হল লাল হলুদ সমর্থকদের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google