ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত চেন্নাইয়িন এফসির

শেষ কয়েক সপ্তাহ ধরেই নতুন সিজনের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে আইএসএলের পাশাপাশি ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Chennaiyin FC Pauses Player Contract Decisions for ISL 2025 Season

শেষ কয়েক সপ্তাহ ধরেই নতুন সিজনের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে আইএসএলের পাশাপাশি আইলিগের ক্লাব গুলি। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল সকলের। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করতে মরিয়া অধিকাংশ দল‌। যার মধ্যে বারংবার উঠে আসতে শুরু করেছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)নাম। তবে শুধুমাত্র নয়া ফুটবলার চূড়ান্ত করাই নয় দলের বেশকিছু ফুটবলারদের বদল করার ও পরিকল্পনা ছিল এই দলের।

   

আসলে বিগত কয়েক সিজন ধরে একেবারেই ছন্দে নেই দক্ষিণের এই ফুটবল ক্লাব। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে অনায়াসেই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলের হাত ধরে পুনরায় সাফল্যের সরণিতে ফেরার পরিকল্পনা থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল আইএসএল টুর্নামেন্ট। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট।

পরবর্তী সময় সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। তারফলে খালি হাতেই শেষ হয়েছিল মরসুম। সেই সমস্ত ভুলে নয়া মরসুমের জন্য নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ক্লাব। কিন্তু সময় কোন সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। অন্যান্য বছরগুলিতে দেশের প্রত্যেকটি ফুটবল টুর্নামেন্টের সময়সূচী ধার্য হয়ে গেলেও এবার তা এখনও সম্ভব হয়নি। এমনকি এবারের এই ফুটবল সিজনে আদৌ ইন্ডিয়ান সুপার লিগ আয়োজিত হবে কিনা সেটাও স্পষ্ট নয়।

স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে প্রত্যেকটি দলের লগ্নিকারী সংস্থা গুলি। বিশেষ সূত্র জানা গিয়েছে, এই অস্পষ্ট পরিস্থিতির দিকে নজর রেখেই বর্তমানে দল গঠনের কাজ স্থগিত করেছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসি। শোনা যাচ্ছে, এই গোটা বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত হয়তো আগামী দিনে দল গঠনের কাজে সক্রিয়তা দেখাবে না আইএসএল জয়ী এই ক্লাব

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google