আগরকরের চুক্তি বাড়াতে সবুজ সংকেত বিসিসিআইয়ের, বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত

Kolkata, April 19: আগামী বছর ওডিআই বিশ্বকাপ। তার আগে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের চুক্তির মেয়াদ বাড়ানোর…

bcci-extends-ajit-agarkar-contract-chief-selector-world-cup

Kolkata, April 19: আগামী বছর ওডিআই বিশ্বকাপ। তার আগে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই।

চলতি বছর জুন মাসে ভারতীয় দলের প্রধান নির্বাচক আগরকরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই চুক্তিকেই এক বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন তাঁর চুক্তির মেয়াদ ২০২৭ এর জুন পর্যন্ত।

   

বিসিসিআই-এর যুক্তি, আগরকরের আমলেই ভারত ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ ও ২০২৬ সালে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি জাতীয় দলের উদ্দেশ্যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেকারণেই গত কয়েক বছরে দল স্থিরতা ও ধারাবাহিকতা এসেছে।

আগরকর তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে ভারসাম্য বৃদ্ধি করে বহু ম্যাচ জিতিয়েছেন। তিনি দলের উন্নতিকে সব সময় অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। এসব কারণে ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে নতুন কোনো নির্বাচককে নিযুক্ত করার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে নারাজ।

বিসিসিআই-এর এক কর্মকর্তার বক্তব্য, ‘দলের রূপান্তর বেশ মসৃণ। কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি সিলেকশন কমিটি। সেই কারণে বোর্ড আগরকরকে নিয়ে চলতে চায়!’ উল্লেখ্য, ২০২৭ এর অক্টোবর – নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া জুড়ে এই বিশ্বকাপের আসর বসবে।