দাপুটে পাঞ্জাবের সামনে লখনউ, বিজয়রথ থামাতে বড় চ্যালেঞ্জ পান্থদের

pbks-vs-lsg-match-preview-punjab-dominance-lucknow-challenge

Kolkata, April 19: আইপিএল ২০২৬ এ অশ্বমেধ ঘোড়ার মতো ছুটছে পাঞ্জাব কিংস। চনমনে শ্রেয়াস আইয়ার ব্রিগেড। আর একদিকে এখনো ছন্দের খোঁজে লখনউ সুপার জায়ান্টস। আজ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা পাঞ্জাব বনাম লখনউ। ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

শ্রেয়াসের আমলে গত বছর ফাইনালে পৌঁছে ছিল পাঞ্জাব কিংস। এবারও ফের একই সুযোগ প্রীতি জিন্টার দলের কাছে। গত পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে টেবিল শীর্ষে বসে আছে পাঞ্জাব কিংস। এই মরসুমের এখনো পর্যন্ত অপরাজিত দল। দলের বড় ভরসা অধিনায়ক শ্রেয়াস আইয়ার, প্রভসিমরন সিং, কুপার কোনোলি। তাঁরা ধারাবাহিকভাবে রান পাচ্ছেন।  এছাড়া বোলিংয়ে দাপট দেখাচ্ছেন অর্শদীপ সিং, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট। স্পিনে ভরসা যুজবেন্দ্র চাহাল।

   

অন্যদিকে লখনউ শিবিরের পারফরম্যান্স এতটা উজ্বল নয়। গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে সফল ঋষভরা। শেষ দুটি ম্যাচ হেরেছে। বর্তমানে ৪ পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে লখনউ। প্রতি ম্যাচে ছন্দ হাতড়ে বেড়াচ্ছে ঋষভ পান্থ-এর দল। আগ্রাসন দেখাতে ব্যর্থ মার্করাম, মার্শ, পুরানরা। তবে বোলিংয়ে ফর্ম ধরে রেখেছেন মহম্মদ সামি, প্রিন্স যাদব। কিন্তু এই ম্যাচ জেতার জন্য শুধু তাঁদের ফর্মই যথেষ্ট নয়। পাঞ্জাবের মতো শক্তিশালী দলকে হারাতে হলে দলের প্রত্যেক সদস্যকে বাড়তি সাহস জোগাতে হবে, তা ব্যাটিং হোক বা বোলিং কিংবা ফিল্ডিং।

রেকর্ড বলছে, মোট ছয় বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে এই দুই দল। উভয় দলই তিনবার করে জিতেছে। পিচের কথা বলতে হলে, এই মাঠটি ব্যাটারদের জন্য ভালো। বোলারদের খুব একটা সুবিধা হবে না। এছাড়া আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রবিবার সন্ধ্যায় এখানকার আকাশ মেঘলা থাকবে। কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত তাপমাত্রা প্রায় ৩১° সেলসিয়াস এবং আর্দ্রতা ২৬%।

পাঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ:

প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), প্রিয়ংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), কুপার কনোলি, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট প্লেয়ার: নেহাল ওয়াধেরা।

লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ:

এইডেন মার্করাম, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক), নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী (উইকেটরক্ষক), মহম্মদ সামি, আভেশ খান, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: মায়াঙ্ক যাদব।