Sandesh Jhingan : সত্যি হল সন্দেশ ঝিঙ্গান-জল্পনা

সত্যি হল জল্পনা। এটিকে মোহন বাগান বিদায় জানাল সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan)। বৃহস্পতিবার বিকেলে ক্লাবের (ATK Mohun Bagan) পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।  এদিন বিকেলে এটিকে মোহন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sandesh Jhingan in east bengal

সত্যি হল জল্পনা। এটিকে মোহন বাগান বিদায় জানাল সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan)। বৃহস্পতিবার বিকেলে ক্লাবের (ATK Mohun Bagan) পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। 

এদিন বিকেলে এটিকে মোহন বাগানের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে বলা হয়েছে, “Thank you Sandesh Jhingan for your time at the club and all the best for the future! ” অর্থাৎ, ‘ক্লাবে সময় দেওয়ার জন্য সন্দেশ ঝিঙ্গান তোমাকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।’

   

সন্দেশ আগামী মরসুমে এটিকে মোহন বাগানে না-ও থাকতে পারেন এমন জল্পনার অনেক দিন আগেই শুরু হয়েছিল। তিনি ফের বিদেশি কোনো ক্লাবে যোগ দিতে পারেন এমন সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতের এই তারকা ডিফেন্ডার তখনও কোনো ক্লাবে নিশ্চিত ছিলেন না। জল্পনা বৃদ্ধি পেয়েছিলেন যখন পরপর দু’জন বিদেশি ডিফেন্ডারকে সই করিয়েছিলেন এটিকে মোহন বাগান। দু’জনেই সেন্ট্রাল ডিফেন্ডার। মানে সন্দেশ যে পজিশনে খেলেন সেই পজিশনের দুই বিদেশি ফুটবলারকে ক্লাব দলে নিয়েছে। 

সন্দেশ ইস্টবেঙ্গল ক্লাবে সই করতে পারেন এমন জল্পনাও ফুটবল মহলে শোনা যাচ্ছে। বাগান তাঁকে বিদায় জানানোর পর একটা বিষয় স্পষ্ট হল, সন্দেশ নতুন ক্লাবে যোগ দিতে চলেছেন। বিদেশি ক্লাব নাকি ইস্টবেঙ্গল সেটাই এখন দেখার বিষয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google