সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনের শেষটা খুব একটা ভালো ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও পরবর্তীতে আর আসেনি সাফল্য। সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের গ্ৰুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল মেরিনার্সরা। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষ ম্যাচে জয় আসলেও গোল পার্থক্যের ব্যবধান বদলে দেয় সমস্ত কিছু। ভারত সেরা হয় পড়শী ক্লাব। এই সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই।
আরও পড়ুন: “সিএফএল কি আদৌ পেশাদার লিগ?” বিষ্ফোরক ব্যারেটো
এক্ষেত্রে বহু আগে থেকেই দল বদলের বাজারে নজর কাড়তে শুরু করেছিলে সবুজ-মেরুন ব্রিগেড। মিগুয়েল ফেরেইরার পাশাপাশি জালকোভিচের মত ফুটবলারদের দলে যোগদানের কথা আগেই জানিয়েছিল ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দেজান ড্রাজিচের নাম। কিছুক্ষণ আগেই নিজেকে সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান দল। তবে শুধুমাত্র বিদেশী ফুটবলার নয়, ভারতীয় ফুটবলার নির্বাচনে ও যথেষ্ট দক্ষতা দেখিয়েছে ম্যানেজমেন্ট। এই তালিকায় যুক্ত হয়েছে অ্যালেক্স সাজির নাম।
আরও পড়ুন: পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
আসন্ন তিনটি সিজনের জন্য সবুজ-মেরুন ব্রিগেডে যোগদান করেছেন এই তারকা ফুটবলার। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা ঘোষণা করেছে এই ফুটবল ক্লাব। মোহনবাগানে যোগদান করে তিনি বলেন, ‘ মোহনবাগানের মতো ঐতিহ্য ও সফল ক্লাবের জার্সি পড়ার স্বপ্ন প্রায় প্রত্যেকেরই থাকে। আমার ও স্বপ্ন ছিল এখানে খেলার, তাই সুযোগ আসার সাথে সাথেই আমি তা গ্ৰহন করেছি। কারণ এটাই এই দলে খেলার সেরা সময়। আমি এবং আমার পরিবার গর্বিত যে এরকম একটা সুযোগ এসেছে। অনুশীলনে নামার জন্য ও খেলার জন্য মুখিয়ে আছি।’





